ইউক্রেন যুদ্ধ অবসানের শান্তি পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে ট্রাম্পের দুই দূত
চার বছরের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
আন্তর্জাতিক: সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর সব মসজিদে নারীদের জন্য আলাদা ও নির্দিষ্ট নামাজের স্থান চালুর ঐতিহাসিক অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ সম্প্রতি এই যুগোপযোগী সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীদের জন্য নির্ধারিত স্থানগুলো খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদগুলোর পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদগুলোও এই ব্যবস্থার আওতায় আসবে।
এত দিন মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান কেবল জুমার নামাজ, রমজানের তারাবিহ, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো বিশেষ সময়ে বা ব্যস্ত মৌসুমে খোলা হতো। বছরের বাকি সময়ে এসব স্থান বন্ধ থাকায় বাইরে থাকা নারীদের নানা সমস্যায় পড়তে হতো। নতুন অনুমোদনের ফলে এখন থেকে কেনাকাটা, চাকরি, ভ্রমণ বা অন্যান্য প্রয়োজনে ঘরের বাইরে থাকা নারীদের ওয়াক্তিয়া নামাজের জন্য আর বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্দেশনার আওতা থেকে পবিত্র ‘মসজিদে নববী’ বাইরে থাকবে, কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য স্বতন্ত্র ও সুপরিসর নামাজের সুব্যবস্থা রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত এসব নামাজের স্থান সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নারী মাঠকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থানগুলোর তদারকি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি সরকারের এই পদক্ষেপে মদিনায় যাতায়াতকারী নারী মুসল্লিদের ইবাদত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।
চার বছরের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
কিউবার কয়েকটি প্রতিষ্ঠান ও ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক চাপের পাশাপাশি কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ।
কৌশলগত শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্তসংলগ্ন সড়ক চার লেনে উন্নীত করতে ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার।
চীনের শেনজেনে পিঠ চুলকানোর অভিনব স্পা ব্যবসা চালু করে মাসে প্রায় ১ লাখ ইউয়ান বা ১৮ লাখ ২৫ হাজার টাকা আয় করছেন উদ্যোক্তা ঝাং শাওছিয়াও।
এভারেস্ট বেজ ক্যাম্পে জ্বালানি পোড়ানোর তাপ ও সরাসরি হিমবাহে ত্যাগ করা মূত্রের কারণে প্রতিবছর প্রায় ২,৫০০ টন বরফ গলছে বলে গবেষণায় উঠে এসেছে।
জেন জি’র আন্দোলনের পর শিক্ষা সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ভারতের অন্তত ১০ রাজ্যে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন।
সিলভিও বার্লুসকোনির রেকর্ড ভেঙে ইতালীয় প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের প্রধান হিসেবে নতুন ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
