কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে।
রাঙামাটি: টানা ছয় দিন কাপ্তাই হ্রদের পানির নিচে তলিয়ে থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক বা সিম্বল খ্যাত বিখ্যাত ঝুলন্ত সেতু। পানি কমে যাওয়ায় বর্তমানে সেতুটি দৃশ্যমান হয়েছে এবং কর্তৃপক্ষ এর সংস্কার কাজ শুরু করেছে।
আজ শনিবার সকালে রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার বিকেলের দিকেই ঝুলন্ত সেতুটি থেকে সম্পূর্ণ পানি নেমে গেছে। বর্তমানে সেতুটি সংস্কারের কাজ চলছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ না পাওয়া পর্যন্ত পর্যটকদের চলাচলের জন্য কোনো টিকিট কাটা হচ্ছে না এবং টাকা নেওয়া হচ্ছে না।
এর আগে গত ২৯ আগস্ট কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি রাঙামাটি পর্যটনের আইকনিক ঝুলন্ত সেতুটিও পানির নিচে তলিয়ে যায়। পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সেদিন দুপুর থেকেই সেতুতে সব ধরনের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৯ আগস্ট রাতেই কাপ্তাই বাঁধের স্পিলওয়ের গেটগুলো খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়। পরবর্তীতে ৩০ আগস্ট সকাল থেকে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া শুরু হয় এবং এখনো সেই পানি নিষ্কাশন অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে ৩৩৫ ফুট দীর্ঘ এই দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি নির্মাণ করে। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এই সেতুটি দেখতে দেশ-বিদেশ থেকে হাজারো পর্যটক রাঙামাটিতে ছুটে আসেন। সেতুটি ভেসে ওঠায় এবং সংস্কার কাজ শেষ হলে খুব শীঘ্রই এটি আবার পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। অভিযোগের পাহাড় জমলেও ক্ষতিপূরণ নামমাত্র। বিষয়টি খতিয়ে দেখছে হাইকোর্টের তদন্ত কমিটি।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে নারী, পুরুষ ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুরুষটির গলায় গামছা পেঁচানো ছিল।
চট্টগ্রামে শিক্ষকের মামলা হওয়ার পর খুলশী থানার ওসিকে পেটানোর হুমকি ও পুলিশের ওপর ককটেল হামলা চালিয়ে সুড়ঙ্গপথে পালিয়ে গেছেন শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা।
ঝিনাইদহ থেকে খুলনা নেওয়ার পথে চলন্ত অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি। মা ও শিশু সুস্থ রয়েছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিত্যপণ্যের বদলে মাদক লেনদেনের নতুন মাধ্যম ‘নার্কো-কারেন্সি’ চালু করেছে চোরাকারবারিরা। সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি।
কক্সবাজারের রামুতে মেরিন ড্রাইভসংলগ্ন হোটেল থেকে প্রায় দুই হাজার আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তর্জাতিক অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত।
১৯শ বিজেএস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগ দেবে জুডিসিয়াল সার্ভিস কমিশন। আবেদন ও পরীক্ষার বিস্তারিত জানুন।
