ক্ষুদ্র শৈবালের আগ্রাসনে ইসরায়েলে পানির সংকট: ৭৮ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা
ভূমধ্যসাগরে ক্ষুদ্র শৈবালের বিস্তারে ইসরায়েলের প্রধান ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে নজিরবিহীন পানি সংকট দেখা দিয়েছে।
আন্তর্জাতিক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ বাব আল-মান্দাবের দখল নিতে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে রক্তক্ষয়ী ও বড় সংঘর্ষের ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এই সংঘাতের জেরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দাবের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে চলমান সংকটের মধ্যে এই জলপথে বিপর্যয় নেমে এলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দক্ষিণ ইয়েমেনের তাইজ-মোখা ফ্রন্টে এই সংঘর্ষের সূত্রপাত হয়। হুথি বিদ্রোহীরা উপকূলীয় এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে স্থল হামলার পাশাপাশি রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সর্বাত্মক আক্রমণ চালায়। লোহিত সাগরের ওপর নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করা এবং বাব আল-মান্দাবের নিকটবর্তী কৌশলগত উচ্চভূমিগুলোর দখল নেওয়াই তাদের মূল লক্ষ্য।
সামরিক সূত্রগুলো জানিয়েছে, সরকারি নিয়ন্ত্রিত বন্দরনগরী মোখাকে বিচ্ছিন্ন করার পর এই জলপথের দিকে আরও গভীরে এগোতে চাইছে হুথিরা। ইতিমধ্যেই তারা বেশ কিছু কৌশলগত উচ্চভূমি দখল করে নিয়েছে, যেখান থেকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে সহজে হামলা চালানো সম্ভব।
চলমান এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে তাঁদের ৬৬ জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হুথিদের ঘনিষ্ঠ চিকিৎসা ও সামরিক সূত্রের দাবি, এই লড়াইয়ে তাদের অন্তত ৬২ জন যোদ্ধা প্রাণ হারিয়েছেন। এছাড়া উপকূলীয় শহর মোখায় হুথিদের অবিরাম গোলাবর্ষণে এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। তবে দুই পক্ষই এখনো হতাহতের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।
উল্লেখ্য, জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দীর্ঘদিন দেশটিতে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় ছিল। তবে সাম্প্রতিক এই তীব্র লড়াইয়ে ইয়েমেনের দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়া ফের বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ল।
ভূমধ্যসাগরে ক্ষুদ্র শৈবালের বিস্তারে ইসরায়েলের প্রধান ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে নজিরবিহীন পানি সংকট দেখা দিয়েছে।
ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। তেল রপ্তানির মূল হাব এই দ্বীপ।
মদিনার সব মসজিদে এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময়ই নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয়।
চার বছরের ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে সফরে গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।
কিউবার কয়েকটি প্রতিষ্ঠান ও ফিদেল এরনেস্তো কাস্ত্রোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক চাপের পাশাপাশি কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ।
কৌশলগত শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্তসংলগ্ন সড়ক চার লেনে উন্নীত করতে ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার।
চীনের শেনজেনে পিঠ চুলকানোর অভিনব স্পা ব্যবসা চালু করে মাসে প্রায় ১ লাখ ইউয়ান বা ১৮ লাখ ২৫ হাজার টাকা আয় করছেন উদ্যোক্তা ঝাং শাওছিয়াও।
