রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: সেমিনারে গুরুত্বারোপ
রাজধানীতে অনুষ্ঠিত সেমিনারে আশ্রিত ১৫ লাখের বেশি রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার জোর আহ্বান।
চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিলও খুব দ্রুত ঘোষণা করা হবে বলে জানান তিনি।
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার।
শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইসি: নভেম্বর ও ডিসেম্বর মাস শিক্ষার্থীদের বার্ষিক, বৃত্তি, টেস্ট ও প্রি-টেস্ট পরীক্ষার ব্যস্ত সময় উল্লেখ করে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রগুলো সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানে হয়ে থাকে এবং প্রিসাইডিং ও পোলিং অফিসারসহ ভোটগ্রহণকারী প্রধান কর্মকর্তারাও শিক্ষক। তাই পরীক্ষার সময় যাতে ব্যাহত না হয়, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পরীক্ষাগুলোর সময় বাদ দিয়ে এর আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ও অন্যান্য প্রসঙ্গ: গত ২১ আগস্ট শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেখানে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে এবং অল্প কিছুদিনের মধ্যেই এর তফসিল ঘোষণা করা হবে। এছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে আদালতের রায়ের কপি এখনো হাতে না পাওয়ায় এ বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
জামায়াতের ৯ দফা দাবি ও ইসির অবস্থান: স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক পদধারীদের অযোগ্য ঘোষণা ও এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ জামায়াতে ইসলামীর দেওয়া ৯ দফা দাবি নিয়ে কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম। তিনি জানান, বিদ্যমান আইন অনুযায়ী নির্দলীয় ও অরাজনৈতিকভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে তাঁদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে—এমন আশঙ্কায় ইসি আইন সংশোধনের সুপারিশ রেখেছে। তবে এটি আইন মন্ত্রণালয়, মন্ত্রিসভা ও সংসদের পর্যালোচনার পর চূড়ান্ত হবে।
জামায়াত নেতাদের ‘ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না এবং কমিশনকে অসহায় মনে হচ্ছে’—এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চাপে আছি নাকি স্বাধীন আছি, এটা তো আমি জানি; বরং এ ধরনের কথা বলা আমাদের চাপে রাখারই তো একটা ফর্মুলা।’