রাজনীতি

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

 চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তাঁকে পদত্যাগ করে জনগণের ভোটে নতুন করে নির্বাচিত হয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে, জামায়াত আমিরের এই মন্তব্যের তীব্র জবাব দিয়ে মেয়র ডা. শাহাদাত দাবি করেছেন, আদালতের বৈধ রায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রজ্ঞাপনের বলেই তিনি ২০২৯ সাল পর্যন্ত এই দায়িত্বে রয়েছেন।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে লালদিঘি মাঠে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এই মন্তব্য করেন।

লালদিঘির সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘এখানে একজন মেয়র আছেন। ওনার মেয়াদ কি এখনো আছে? ওনাকে কি আমরা মেয়াদোত্তীর্ণ বলব না? এখন শুনে যাবেন, উনি যতদিন ইচ্ছা ততদিন থাকবেন। এর নাম সুশাসন না, এর নাম ফ্যাসিবাদ।’ তিনি আরও বলেন, ‘আপনি আসেন, আবার নির্বাচিত হয়ে আসেন। জনগণের ভোটে এসে সম্মানের সঙ্গে নেতৃত্ব দিন, আমাদের কোনো আপত্তি নাই।’ নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে বিভিন্ন স্থানে প্রশাসক বসানো নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

জামায়াত আমিরের মন্তব্যের তাৎক্ষণিক জবাবে শনিবার রাতেই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তা দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ১১ দলীয় ঐক্যের লংমার্চকে ‘লং ড্রাইভ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে জোর করে তাঁর নির্বাচনী অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং অবৈধ মেয়র বসানো হয়েছিল।

তিনি বলেন, ‘আমি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করি। আদালতের রায়েই কিন্তু আমাকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে। আমি শপথ নিয়েছি এবং এই রাইটটি হয়েছে ৫ আগস্টের পরে, ইন্টেরিম গভর্মেন্টের সময়।’

ডা. শাহাদাত আরও স্পষ্ট করেন যে, আদালতের রায় অনুযায়ী তাঁর মেয়াদ ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৯ সাল পর্যন্ত বহাল থাকবে। তবে স্থানীয় সরকার বিভাগ যদি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে, তবে তিনি তাৎক্ষণিকভাবে পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত রয়েছেন।

Related News

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি কঠিন সাধনা: গয়েশ্বর চন্দ্র রায়

জিয়া স্মৃতি বইমেলার আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি একটি কঠিন সাধনা।

আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন বলে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধানের ব্যত্যয় না ঘটানোর আহ্বান হেফাজতের

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধান যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

স্পিকার বিরোধীদলীয় নেতার সঙ্গে মশকরা করেছেন: নাহিদ ইসলাম

সংসদে বক্তব্য দিতে না দিয়ে স্পিকার পক্ষপাতমূলক আচরণ ও মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিল পাসের প্রতিবাদে ওয়াকআউট।

আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে এনসিপির নেতারা সম্পদ ভোগ করছেন: আবু হানিফ

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ও গাড়ি ব্যবহার করছেন বলে সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

এই মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনার

চলতি মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

Search