রাজনীতি

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

ঢাকা: সরকারি দলের ক্যাডারদের প্রকাশ্য সন্ত্রাস ও ভীতিকর পরিবেশের কারণে জনপ্রতিনিধিদের স্বাভাবিক দায়িত্ব ও কর্তব্য পালন করা অসম্ভব হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তার দেওয়া ডিও লেটার বাতিল করে সংরক্ষিত নারী আসনের এমপির সুপারিশকে প্রাধান্য দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নিয়োগে বাধার মুখে পড়ার সুনির্দিষ্ট অভিযোগ তুলে তিনি এ কথা বলেন।

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিশেষ অধিকার প্রশ্নের কার্যপ্রণালী বিধির ১৬৪ বিধিতে দেওয়া দুটি পৃথক লিখিত নোটিশে এসব অভিযোগ উত্থাপন করেন তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রথম নোটিশে সংসদ সদস্য মুজিবুর রহমান জানান, সংসদের দ্বিতীয় অধিবেশন শেষে তাঁর নির্বাচনী এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য দেওয়া প্রায় শতাধিক ডিও লেটার সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তাঁর সুপারিশ বাতিল করে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে সমস্ত কাজ হাতিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মুখোমুখি হলে তাঁকে জানানো হয়, সংরক্ষিত নারী এমপির ‘সবুজ সংকেত’ ছাড়া নির্বাচিত এমপির ডিও লেটার বাস্তবায়নের কোনো সুযোগ নেই। সরকারি দলের ক্যাডারদের সন্ত্রাসের ভয়ে স্থানীয় কোনো কর্মকর্তা মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দ্বিতীয় নোটিশে তিনি উল্লেখ করেন, প্রচলিত নিয়ম ও বিধিমালা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নিয়োগের জন্য গোদাগাড়ী ও তানোর উপজেলার প্রায় শতাধিক প্রতিষ্ঠানের নামের সুপারিশ করেছিলেন। কিন্তু স্থানীয় সন্ত্রাসী প্রভাবের কারণে একটি প্রতিষ্ঠানেও তাঁর সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অধিকারবঞ্চিত জনপ্রতিনিধিদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সংসদের কাছে জোরালো দাবি জানান।

নোটিশ দুটির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, নোটিশ দুটির মূল বিষয়বস্তু প্রায় একই। সংসদীয় এলাকার উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া প্রতিটি জনপ্রতিনিধির মূল লক্ষ্য হওয়া উচিত এবং এই ক্ষেত্রে নির্বাচিত ও সংরক্ষিত উভয় এমপিরই সমান ভূমিকা রাখার অধিকার রয়েছে। এক জনপ্রতিনিধিকে প্রাধান্য দিয়ে অন্যজনকে গুরুত্বহীন করে না তুলতে প্রশাসনের সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।

Related News

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি কঠিন সাধনা: গয়েশ্বর চন্দ্র রায়

জিয়া স্মৃতি বইমেলার আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি একটি কঠিন সাধনা।

আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে চড়ে লংড্রাইভ করেছেন বলে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধানের ব্যত্যয় না ঘটানোর আহ্বান হেফাজতের

সম্পত্তি হস্তান্তর বিলে মুসলিম পারিবারিক ও শরিয়াহ বিধান যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

স্পিকার বিরোধীদলীয় নেতার সঙ্গে মশকরা করেছেন: নাহিদ ইসলাম

সংসদে বক্তব্য দিতে না দিয়ে স্পিকার পক্ষপাতমূলক আচরণ ও মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিল পাসের প্রতিবাদে ওয়াকআউট।

আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে এনসিপির নেতারা সম্পদ ভোগ করছেন: আবু হানিফ

এনসিপির নেতারা আওয়ামী লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ও গাড়ি ব্যবহার করছেন বলে সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

Search