জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

 ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বদলি কার্যক্রমে নানা অনিয়ম ও জটিলতা দেখা দেওয়ায় বর্তমান ব্যবস্থা পর্যালোচনা করে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি আপাতত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।’

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী জানান, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ১৪ হাজার ৩৮৪ জন নতুন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। এই নতুন শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরই কেবল বদলি কার্যক্রম আবার চালু করা হবে।

ববি হাজ্জাজ বলেন, ‘১৪ হাজারের বেশি যে নিয়োগ হবে, তার জন্য সব বদলি এখন স্থগিত। ১৪ হাজারের পোস্টিং ফিক্সড হয়ে গেলে নতুন করে আবার বদলি কার্যক্রম চালু করা যাবে।’ তিনি আরও জানান, নতুন শিক্ষকদের নিয়োগের পর বদলি নীতিমালা পরিবর্তন হতে পারে এবং সে বিষয়ে তখন নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, উপবৃত্তিসহ শিক্ষার অন্যান্য বিষয়ের প্রতিও সরকারের বিশেষ নজর রয়েছে। আগামী দিনে উপবৃত্তি প্রদান প্রক্রিয়া আরও বেশি আর্থিক চাহিদভিত্তিক (ফিন্যান্সিয়াল নিড বেসড) করার পাশাপাশি এর আওতা বাড়ানোর চেষ্টা করা হবে। এছাড়া বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের শিক্ষার আলোয় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে। সরকারের উন্নয়ন দর্শনে শিক্ষা, কর্মদক্ষতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Related News

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা।

বিরামপুর সীমান্তে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিজিবি ও স্থানীয়দের তীব্র বাধার মুখে ১৫-১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে বিএসএফ।

হরমুজ প্রণালিতে মার্কিন নৌ ড্রোন লক্ষ্য করে ইরানের হামলা, পাল্টাপাল্টি হুংকার

কৌশলগত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ ড্রোনে হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। জবাবে ইরানের বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্টকম।

প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক

ফ্ল্যাট বিক্রির প্রতারণা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডলারসহ প্রধান মুদ্রার দাম বৃদ্ধি

মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক প্রভাবের মাঝে আজ রোববার দেশে ডলারের গড় দাম বেড়ে ১২২.৮৫ টাকা। বাড়ল ইউরো, পাউন্ড ও রুপির দরও।

এনবিআরের আন্দোলনকারী ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

রাজস্ব সংস্কার আন্দোলনের কারণে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করে প্রজ্ঞাপন জারি করেছে আইআরডি। জানুন বিস্তারিত।

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ট্রাম্পবাদ ও বহুপক্ষীয়তার অবসান: নতুন বৈশ্বিক শাসনব্যবস্থার বিশ্লেষণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর বহুপক্ষীয় বৈশ্বিক শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে কীভাবে নতুন একপক্ষীয় ‘ট্রাম্পবাদ’ ও ঘরোয়া অর্থনৈতিক নীতি বিশ্বরাজনীতি নিয়ন্ত্রণ করছে তার বিশ্লেষণ।

Search