জাতীয়

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, একটি ‘মাফিয়া গ্যাং’: ডা.জাহেদ উর রহমান

ঢাকা: আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলার প্রসঙ্গ টেনে ডা. জাহেদ বলেন, “আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং। আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, কেউ কেউ এ আলাপ করার চেষ্টা করে। বাঁধনের সঙ্গে যা হয়েছে, তাতে আবার ভাবতে হবে, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না।” তিনি আরও বলেন, দলটি যা ঘটিয়েছে, তার পর ন্যূনতম দুঃখবোধ থাকলে কিংবা রাজনীতিতে ফেরার ইচ্ছে থাকলে এ ধরনের সহিংসতা করা হতো না। ইতালিতে বাঁধনের ওপর হামলার বিষয়ে তিনি জানান, ওই দেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরকার এই ঘটনা কোনোভাবেই ছাড় দেবে না।

প্রেস ব্রিফিংয়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, ২০২৬ সালের জুন-জুলাইয়ে গড় লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম ছিল। তবে বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ঢাকায় কিছুটা লোডশেডিং হচ্ছে এবং হওয়াটা স্বাভাবিক।

সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে ১২ লাখ ২৯ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে, যা গত বছরের সাড়ে ১১ লাখ মেট্রিক টনের চেয়ে বেশি। মজুতজনিত কোনো সমস্যা না থাকলেও বিতরণে কিছু সমস্যা হয়েছে। এছাড়া এলএনজি সংকট নিয়ে তিনি জানান, এফএসআরইউ-এর সক্ষমতার সীমাবদ্ধতার কারণে চাইলেও অনেক বেশি এলএনজি আমদানি করা যাচ্ছে না। তবে জরুরি ভিত্তিতে চীনের কাছে নতুন এফএসআরইউ-এর অর্ডার দেওয়া হয়েছে, যা আগামী দেড় বছরের মধ্যে পাওয়া যাবে। খরচের চেয়ে বর্তমান পরিস্থিতিতে আপৎকালীন বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ডা. জাহেদ জানান, জনগণের জীবন নিরাপদ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত কাজ করে যাচ্ছে এবং অস্ত্র উদ্ধারের কাজও সঠিকভাবে পরিচালিত হচ্ছে।

Related News

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী বারী

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্য দিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

অবৈধ মোবাইল ফোন ও রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি ও এমএফএস জালিয়াতি বন্ধে ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর প্রযুক্তি।

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সারাদেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার চালককে সম্মাননা দিচ্ছে সরকার

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে দেশের ২৭৬ জন দক্ষ চালককে সম্মাননা দেওয়ার পাশাপাশি চক্ষু পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েছে সড়ক বিভাগ।

৫৯২ কোটি টাকায় খনন হবে তিতাসের দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় দুটি নতুন কূপ খনন প্রকল্প একনেকে উঠছে। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক সংকটে জ্বালানি খাত অর্থনীতির কেন্দ্রবিন্দু: অর্থমন্ত্রী

ফিকি-র আলোচনা সভায় দেশের জ্বালানি খাত, সৌর বিদ্যুৎ ও এনবিআর সংস্কার নিয়ে ফোরেন ইনভেস্টরদের সামনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিলেন অর্থ মন্ত্রী।

জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী |

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে প্রতিক্রিয়া জানালেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

তেজগাঁওয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানো ও বিশেষ সুবিধার আশ্বাস প্রধানমন্ত্রীর।

Search