আইফেল টাওয়ারে নারী কর্মী সরানোর অভিযোগ, ধর্মঘটে কর্মীরা
হিন্দু ধর্মীয় প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার অভিযোগে ধর্মঘট করেছেন আইফেল টাওয়ারের কর্মীরা। এক দিন বন্ধ ছিল ঐতিহাসিক স্থাপনাটি।
আন্তর্জাতিক: মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য পাল্টাপাল্টি হামলার আশঙ্কা নতুন করে বাজারে উদ্বেগ সৃষ্টি করায় তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে আন্তর্জাতিক বাজারের সর্বশেষ পরিস্থিতির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা ০.৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার বিরুদ্ধে ইরান পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।
বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত ছড়িয়ে পড়লে তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরবরাহপথে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এমন আশঙ্কায় ব্যবসায়ীরা ভবিষ্যৎ সরবরাহ নিয়ে বাড়তি ঝুঁকি বিবেচনায় নিয়ে তেলের দামে ‘ঝুঁকি প্রিমিয়াম’ যোগ করছেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তেলের বাজারে বিশেষ উদ্বেগ তৈরি করেছে। পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগকারী এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়।
ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। সেই সম্ভাবনাই বর্তমানে বাজারে বাড়তি মূল্যচাপ তৈরি করছে।
আগের অধিবেশনেই ব্রেন্ট ক্রুডের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মধ্যপ্রাচ্যের সংঘাত কতটা দীর্ঘায়িত হয় এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যায়—তার ওপর আগামী দিনগুলোতে আন্তর্জাতিক তেলের বাজারের গতিপথ অনেকটাই নির্ভর করবে।
হিন্দু ধর্মীয় প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার অভিযোগে ধর্মঘট করেছেন আইফেল টাওয়ারের কর্মীরা। এক দিন বন্ধ ছিল ঐতিহাসিক স্থাপনাটি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ২৫ দেশের ৬জি প্রযুক্তি উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ভবিষ্যৎ টেলিকম নেটওয়ার্কের নিরাপত্তা, উদ্ভাবন ও বৈশ্বিক মান নির্ধারণে ভূমিকা রাখবে নয়াদিল্লি।
দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।
পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার
রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।
দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।
মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।
