হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
ঢাকা: জাতীয় সংসদে জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপনের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ১৫০ টাকার দুপুরের খাবারের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী হাত দিয়ে ইশারা করে তাঁকে লাঞ্চে আমন্ত্রণ জানান।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদে ‘তীব্র জ্বালানি ও গ্যাস–সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক ৬৮ বিধির সাধারণ আলোচনার সময় এই ঘটনা ঘটে। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর স্বল্পমূল্যের দুপুরের খাবারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আমরা উৎসাহিত হই যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০ থেকে ১৫০ টাকা। আমার ভালো লাগে। এত কম টাকায় আমিও খাইতে পারি না। একদম প্লেইনলি বলতেছি।”
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাত দিয়ে ইশারা করে তাঁকে লাঞ্চের দাওয়াত দেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই বিষয়টি সমর্থন করেন। এর জবাবে বিরোধীদলীয় নেতা ধন্যবাদ জানিয়ে বলেন, “খাওয়ায় দেবেন? অনেক ধন্যবাদ। কিন্তু আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরও ধন্যবাদ এই প্রস্তাবটি দেওয়ার জন্য।”
প্রধানমন্ত্রী সাদামাঠা জীবনযাপন করেন উল্লেখ করে শফিকুর রহমান আরও বলেন, তিনি কোনো পস বা স্যুটেড-ব্যুটেড জীবন বেছে নেননি, বরং সাধারণ পথেই চলেন। তবে প্রধানমন্ত্রীর জীবনযাপনের প্রশংসা করলেও তাঁর অনুসারীদের একাংশের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী আইকন হলেও তাঁর অনুসারীরা অনেক সময় তার বিপরীত আচরণ করেন। তিনি সতর্ক করে বলেন, “প্রধানমন্ত্রীও মানুষ, তিনি ভুলের ঊর্ধ্বে নন। তাঁর সবকিছুতে হ্যাঁ বলা যাবে না।”
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।
হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।
জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।
সম্পত্তি হস্তান্তর আইনের নতুন সংশোধনী নিয়ে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এটি ইসলামি আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং প্রবীণদের সুরক্ষা দেবে।
সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের শুল্ক-কর অব্যাহতি দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে সিগারেটের দাম বৃদ্ধি ও হংকংয়ের সঙ্গে বিনিয়োগ চুক্তিও অনুমোদিত হয়েছে।
