হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান
দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।
সংসদ ভবন: দেশে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়া এবং শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিনয়ের সঙ্গে পরিস্থিতি স্বীকার করে দুঃখপ্রকাশ করলেও, সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বশীল মন্ত্রীদের ব্যাখ্যা ও বক্তব্যে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬৮ বিধিতে উত্থাপিত একটি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনাকালে এই অসন্তোষের কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হলেও একপর্যায়ে স্পিকারের আসনে বসেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনে ‘তীব্র জ্বালানি ও গ্যাস–সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা বন্ধ হয়ে বেকারত্ব সৃষ্টি এবং দেশের জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক নোটিশটি উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত ২৭ আগস্ট দেওয়া এই নোটিশে আরও পাঁচজন সংসদ সদস্য যৌথভাবে সই করেছিলেন।
আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা জানান, দেশজুড়ে তীব্র গ্যাস ও জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শহর ও গ্রামে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে শত শত শিল্প-কারখানা বন্ধ হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বেকার হচ্ছেন, যা অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। এছাড়া আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন।
আলোচনা শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর উদ্দেশে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সাবমিসিভ ওয়েতে বিষয়টি একনলেজ করেন এবং দুঃখ প্রকাশ করেন, আনফরচুনেটলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিষয়টিকে সেভাবে এড্রেস করেন না। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন, আর মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি লম্বা এই কারণে বিদ্যুৎ চলে গেছে।” জাতির সামনে প্রকৃত সত্য প্রকাশ করার ওপর জোর দিয়ে তিনি দায়িত্বশীলদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার অনুরোধ জানান।