বিশ্ব

মমতার প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন

কলকাতা: চলতি বছর পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে দুটি করে আসনে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর একটি করে আসন ছেড়ে দেন। এই শূন্য হওয়া নন্দীগ্রাম ও রেজিনগর আসনের উপনির্বাচনের তফসিল গতকাল সোমবার ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। এদিকে উপনির্বাচনের ঘোষণা আসতেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে—সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার হুমায়ুন কবীরের ছেড়ে দেওয়া রেজিনগর আসন থেকে তৃণমূলের টিকিটে লড়বেন?

ভারতের নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৬ অক্টোবর এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর।

সর্বশেষ বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেন প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু পান ৭৩ হাজার ৯১৭ ভোট এবং মমতা পান ৫৮ হাজার ৮১২ ভোট। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী ৯ হাজার ৬৬৫ ভোটে পবিত্র করকে পরাজিত করেন। এছাড়া মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর ৫৮ হাজার ৮৭৬ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী বাপন ঘোষকে পরাজিত করে জয়লাভ করেন। নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে বিজেপি এককভাবে ২০৮ আসন লাভ করে।

বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভা বা লোকসভার কোনো আসনেই নির্বাচিত প্রতিনিধি নন। রাজনৈতিক অস্তিত্ব ও সরগরম বজায় রাখতে তাঁকে যেকোনো একটি আসন থেকে জয়ী হয়ে আসতে হবে। অতীতে হুমায়ুন কবীর বিজয়ী হওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দিতে পারেন। বিশেষ করে রেজিনগর একটি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল হওয়ায় তৃণমূলের অন্দরে জোরালো গুঞ্জন রয়েছে যে, মমতা এই আসন থেকে প্রার্থী হলে তাঁর জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।

যদিও এই গুঞ্জন ও জল্পনা নিয়ে এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। তবে উপনির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন—শেষ পর্যন্ত রেজিনগর থেকে লড়বেন কি না সাবেক মুখ্যমন্ত্রী।

Related News

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

ভারতে পরোক্ষ ধূমপানে তিন দশকে মৃত্যু বেড়েছে প্রায় ৫০ শতাংশ

নতুন গবেষণা অনুযায়ী, ভারতে পরোক্ষ ধূমপানজনিত রোগে ২০২৩ সালে ৩ লাখ ২৫ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। ১৯৯০ সালের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের বন্দিদশা ও ক্ষমতার মারপ্যাঁচ

পাকিস্তানের রাজনীতিতে জুলফিকার আলী ভুট্টোর পরিণতি এবং বর্তমানের ইমরান খানের কারাবাসের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। সামরিক আমলাতন্ত্র ও ভূরাজনীতির মারপ্যাঁচ নিয়ে বিশেষ প্রতিবেদন।

হিউম্যানয়েড রোবটকে ‘যোদ্ধা’ হিসেবে গড়ে তুলতে চীনের তৎপরতা

হিউম্যানয়েড রোবটকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ব্যাপক গবেষণা চালাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। ভবিষ্যতের যুদ্ধ কৌশলে আসছে বড় পরিবর্তন।

পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা কিম জং উনের

তুমেন নদীর ওপর সড়ক সেতু চালুর মাধ্যমে রাশিয়া ও উত্তর কোরিয়ার যোগাযোগ আরও সুদৃঢ় হলো। এর মাঝেই নতুন ডেস্ট্রয়ার উদ্বোধন করে পারমাণবিক শক্তি বাড়াতে অঙ্গীকার করেছেন কিম জং উন।

ইরান যুদ্ধে জড়ালে দক্ষিণ কোরিয়াকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে: তেহরানের হুঁশিয়ারি

মার্কিন নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়ে হরমুজ প্রণালিতে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়াকে শত্রু হিসেবে গণ্য করা হবে এবং উপসাগরে তাদের স্বার্থে হামলা চালানো হবে বলে সতর্ক করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের পদক্ষেপে বিপাকে স্পেনের জাফরান বাণিজ্য

ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে স্পেনের জাফরান আমদানিতে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে পারে স্পেনের রপ্তানি বাণিজ্যেও।

Search