বিশ্ব

ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলা, শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক: ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর আল-হাজমের একটি কারাগারে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব—এমন মারাত্মক অভিযোগ তুলেছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, এই হামলায় একটি শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

হুতি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেল ও হুতিদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সোমবার (৭ সেপ্টেম্বর) জানান, আল-জাওফ প্রদেশের আল-জাওফ শহরের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে চালানো এই হামলায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

আল মাসিরাহ টিভিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে একটি ধসে পড়া ভবন এবং উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাতে দেখা গেছে। তবে সৌদির পক্ষ থেকে এই হামলার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে হুথিদের আল মাসিরাহ টিভি চ্যানেলে পৃথক এক দাবিতে জানানো হয়, হুতি বাহিনী ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সামরিক সরঞ্জামবাহী সৌদি সরবরাহ ট্রাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি আল-জাওফে সৌদি আরবের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানো, গোয়েন্দা ড্রোন উড়ানো এবং ভাড়াটে যোদ্ধাদের অস্ত্র সরবরাহের মতো গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন।

Related News

গাজায় অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে: হামাস

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও গণহত্যার প্রমাণ মুছে ফেলার চেষ্টার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস। আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল

হরমুজ প্রণালিতে এক সপ্তাহে জাহাজ চলাচল ২৮ শতাংশ কমে ৭৭টিতে নেমেছে। ইরানের নৌপথ ব্যবহারের প্রবণতা বাড়ায় তেহরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

আইফেল টাওয়ারে নারী কর্মী সরানোর অভিযোগ, ধর্মঘটে কর্মীরা

হিন্দু ধর্মীয় প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার অভিযোগে ধর্মঘট করেছেন আইফেল টাওয়ারের কর্মীরা। এক দিন বন্ধ ছিল ঐতিহাসিক স্থাপনাটি।

মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা ও হরমুজ প্রণালীতে সরবরাহ ঝুঁকিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ৯৭.৩৪ ও WTI ৯২.৬৩ ডলারে।

৬জি প্রযুক্তির আন্তর্জাতিক জোটে ভারতের যোগদান

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ২৫ দেশের ৬জি প্রযুক্তি উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ভবিষ্যৎ টেলিকম নেটওয়ার্কের নিরাপত্তা, উদ্ভাবন ও বৈশ্বিক মান নির্ধারণে ভূমিকা রাখবে নয়াদিল্লি।

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

Search