রাজনীতি

চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং গত বছরের তুলনায় কম: ডা. জাহেদ উর রহমান

পূর্বের যেকোনো সময়ের তুলনায় চলতি বছরের জুন-জুলাইয়ে লোডশেডিং অনেক কম রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের চলতি বছরের জুন-জুলাই মাসের কার্যক্রমের সঙ্গে তুলনা করলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেশি ছিল। ২০২৩ সালের তুলনায় এ বছরের জুন-জুলাইয়ে লোডশেডিংয়ের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ও শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে ডা. জাহেদ উর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অস্ত্র উদ্ধারের কার্যক্রম এখনো চলমান রয়েছে। এ ছাড়া দেশের জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) আমদানির জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সার বিতরণ কার্যক্রমে কিছু সমস্যা বা চ্যালেঞ্জ থাকার কথা স্বীকার করলেও উপদেষ্টা স্পষ্ট করে জানান যে, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এতে কোনো ঘাটতি বা সংকট নেই। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সফলভাবে মোকাবিলা করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সভাপতি করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
নতুন উড়োজাহাজ বোয়িং কেনা নিয়ে অর্থনৈতিক চাপের আশঙ্কা উড়িয়ে দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বোয়িং কেনার ক্ষেত্রে অর্থ পরিশোধ করতে হবে দীর্ঘ সময় ধরে। ফলে প্রয়োজনীয় সংখ্যক বোয়িং কেনা হলেও তা দেশের অর্থনীতির ওপর কোনো অতিরিক্ত বা বড় ধরনের চাপ সৃষ্টি করবে না।

 

Related News

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় তীব্র নিন্দা জানায় আসিফ মাহমুদ ও সারজিস

ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে ইতালিতে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার তীব্র নিন্দা ও তাঁর প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ও সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

সাহস থাকলে মাঠে আসুন, রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: এসএম জিলানী

বিদেশে বসে উসকানি না দিয়ে সাহস থাকলে মাঠেই মোকাবিলা করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ড: লালবাগ থানা বিএনপির নেতা আলী আজম বহিষ্কার

: অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সন্ত্রাসী পরিবেশে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন অসম্ভব: এমপি মুজিবুর রহমান

সন্ত্রাসী পরিবেশ ও সংরক্ষিত নারী এমপির কারণে নিজের এলাকার উন্নয়নমূলক ডিও লেটার ও সুপারিশ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন এমপি মুজিবুর রহমান।

চসিক মেয়র ডা. শাহাদাতকে ‘মেয়াদোত্তীর্ণ’ বললেন জামায়াত আমির, আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলার পর আইনি বৈধতার কথা তুলে ধরে জবাব দিয়েছেন মেয়র ডা. শাহাদাত।

জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি কঠিন সাধনা: গয়েশ্বর চন্দ্র রায়

জিয়া স্মৃতি বইমেলার আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি অনুশীলন করা সহজ নয়, এটি একটি কঠিন সাধনা।

Search