সংসদীয় কমিটির সভাপতি হলেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার
ত্রয়োদশ জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ঢাকা:ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় সাত বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ এই সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ভোলাতেই গ্যাস ব্যবহার করে শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। বিশেষ করে ভোলার গ্যাস দিয়ে একটি সার কারখানা এবং ৫০০ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
সংসদ সদস্য সুলতানা আহমেদ তাঁর প্রশ্নে শিল্প ও রপ্তানি খাতে নিরবচ্ছিন্ন উৎপাদন ধরে রাখতে ভোলার গ্যাস মূল ভূখণ্ডের পাইপলাইনে যুক্ত করা বা জরুরি ভিত্তিতে ভাসমান প্রযুক্তির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে সরকারের কোনো ‘ফাস্ট ট্র্যাক’ কর্মসূচি বা পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ভোলার যে গ্যাসটি আছে, এই গ্যাসটিকে যদি আমরা পাইপলাইনের মাধ্যমে মেইনল্যান্ডে নিয়ে আসতে চাই, সেই পরিকল্পনা যদি আমরা গ্রহণ করি, অন্তত সাত বছরের মতো সময় লাগবে।”
তিনি আরও বলেন, সরকার ভোলায় শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে চায়। ইতিমধ্যে বেশ কিছু শিল্প উদ্যোক্তা সেখানে গ্যাসনির্ভর শিল্প স্থাপনের আগ্রহ প্রকাশ করে কাজ শুরু করার চেষ্টা করছেন। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতির আকারও বহুগুণ বৃদ্ধি পাবে। ভোলার গ্যাস দেশের মানুষের স্বার্থে সর্বোত্তম উপায়ে ব্যবহারের জন্য সেখানে একটি সার কারখানা ও ৫০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম ও নেতৃত্বের প্রশংসা করেছেন এমপি সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। জবাবে সরকারের পুনর্গঠন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধন চালুর মাধ্যমে বাল্যবিয়ে, বহুবিবাহ ও জাল সনদ রোধ করা সহজ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ১০ জেলায় পাইলট প্রকল্প শুরু।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ফেনী সফরকে কেন্দ্র করে বইছে আনন্দের জোয়ার। বন্যা নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি ফেনীবাসীর।
মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিআরটিএর অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো যান রাস্তায় চলতে পারবে না।
চাকরিজীবী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি বা একই জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চলতি মাসের শেষ ও আগামী মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির পদক্ষেপ নেওয়ার রিট রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বহাল থাকছে ছবি বাধ্যতামূলক করার বিধান।
