রাজনীতি

সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন ডা. মাহমুদা মিতু

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছি। আল্লাহ যেন সততা, সাহস ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই।”

গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। গঠিত এই কমিটিতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলামকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন— সিরাজগঞ্জ-৬ আসনের এম এ মহি, ঠাকুরগাঁও-২ আসনের মো. আব্দুস সালাম, আবু মসকাউত হাসান, নওগাঁ-৪ আসনের ইকরামুল বাড়ি টিপু, নেত্রকোনা-২ আসনের মো. আনারুল হক, সংরক্ষিত নারী আসন-২১-এর শামীম আরা বেগম স্বপ্না, রাজশাহী আসনের মো. আব্দুল বারী সরদার এবং ডা. মাহমুদা মিতু।

Related News

সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. মনোয়ার হোসেন চৌধুরী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অনুপ্রবেশকারী ও চাঁদাবাজদের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সরকার ও দলের ভাবমূর্তি রক্ষায় চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে অতীতের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। পরিশীলিত রাজনীতির আহ্বান তাঁর।

নারীদের ওপর আক্রমণকারীরা কাপুরুষ ইতালিতে বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ:রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।

দুদকের অনুসন্ধান রাজনৈতিক হয়রানি ও মিডিয়া ট্রায়ালের অংশ: আসিফ মাহমুদ

নিজের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধানকে রাজনৈতিক হয়রানি ও মিডিয়া ট্রায়াল বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলে প্রচলিত আইনে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বর্তমান সরকার অন্তর্বর্তী আমলের চেয়েও খারাপ দিকে যাচ্ছে: চরমোনাই পীর

বর্তমান সরকার দেশের পরিস্থিতিকে অন্তর্বর্তী আমলের চেয়েও খারাপ দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হক

‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এর ১২২এ ও ১২২বি ধারা শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

Search