ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’ নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে নবীনগর সদর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাশেদুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাশেদুল হাসানকে একটি রাজনৈতিক মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, এ বি এম রাশেদুল হাসানকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।