সারাদেশ

চট্টগ্রামে গ্যারেজ মালিককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি, গাড়ি শনাক্ত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকা থেকে মো. হেলাল উদ্দিন (৪০) নামের এক গ্যারেজ মালিককে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপহৃত হওয়ার পর তাঁর মুঠোফোন থেকে পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা ও মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে শুলকবহর এলাকার নিজ গ্যারেজ থেকে তাঁকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে রাতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভুক্তভোগী হেলাল উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুলাপুর গ্রামের চুন্নু মিয়া তালুকদার বাড়ির শামসুল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাঁচলাইশের শুলকবহর এলাকায় গাড়ির একটি গ্যারেজ পরিচালনা করে আসছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শুলকবহরের গ্যারেজ থেকে কয়েকজন দুর্বৃত্ত হেলাল উদ্দিনকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই অপহরণকারীরা তাঁর স্ত্রীর মুঠোফোনে ফোন করে স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় হেলালের স্ত্রী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্বজনরা তাৎক্ষণিকভাবে বিষয়টি পাঁচলাইশ থানাকে অবহিত করেন।

থানায় দেওয়া অভিযোগে গ্যারেজ মালিকের স্ত্রী উল্লেখ করেছেন, আবুল কাশেম নামের এক ব্যক্তির কাছে হেলাল উদ্দিনের ৮ লাখ টাকা পাওনা বা লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। এর মধ্যে ৩ লাখ টাকা পরিশোধও করা হয়েছে। বাকি টাকার বিরোধের জের ধরেই তাঁকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ইতোমধ্যে যে গাড়িটিতে করে গ্যারেজ মালিককে তুলে নেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সে গাড়িটি শনাক্ত করা হয়েছে। অপহৃত গ্যারেজ মালিককে অক্ষত অবস্থায় উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

Related News

রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ সার মজুত

রাজশাহীর গোদাগাড়ীতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে সার ডিলার সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ‘ডলার’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম রাশেদুল হাসান ওরফে ‘ডলার’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

বরিশাল নগরের নতুন বাজার এলাকার ময়লার স্তূপ থেকে প্লাস্টিকের বাটিবন্দী এক ছেলে ও এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

নেত্রকোনায় চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের কোপে বাবা খুন

নেত্রকোনার মদনে ফজরের নামাজ শেষে চা খাওয়ার কথা বলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে এলাহি মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

কক্সবাজারে নির্যাতিত কিশোর-কিশোরীদের সুরক্ষায় বহুপক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে যৌন নিপীড়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার কিশোর-কিশোরীদের সুরক্ষাসেবা সহজলভ্য করতে জাগো ফাউন্ডেশন ও ইউনিসেফের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার গায়েব

চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতির মাধ্যমে ৩ কোটি টাকার কাপড়ের কনটেইনার চুরির ঘটনায় জড়িত দুই জেটি সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় বন্দরজুড়ে তোলপাড়।

ভিকারুননিসার শিক্ষার্থীর আত্মহত্যা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিশার আত্মহত্যার ঘটনায় জড়িত শিক্ষকদের গ্রেপ্তার ও কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর তদন্ত দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম।

চট্টগ্রাম বন্দরে একের পর এক কনটেইনার গায়েব: তদন্তেই সীমাবদ্ধ কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর থেকে ২ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব। জালিয়াতি ও নিরাপত্তার গাফিলতিতে নিঃস্ব আমদানিকারকরা, তদন্তেই সীমাবদ্ধ বন্দর।

Search