সারাদেশ

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার ধলু গাজীর মোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাস ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি পানিতে ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। পরে রেকারের সহায়তায় বাসটি খাদ থেকে তোলা হলে ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার কাইয়ুম প্যাদা (৫০), শিল্পী রানী (৪০), তার মেয়ে বিথী রানী (২২) এবং জাহাঙ্গীর হাওলাদার (৩২) রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। তারা দুর্ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান চারজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related News

সাগরে লঘুচাপের সম্ভাবনার মাঝে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপপ্রবাহ কমে বৃষ্টির আভাস, দেশের ৫ অঞ্চলে ঝড়ের সতর্কতা

দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ কমে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ৫টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কায় নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির সতর্কতা বিডব্লিউওটির

বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশের কারণে দেশের ৩৭টি জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিমি বৃষ্টিপাত হয়েছে। আজ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী

রোববারের টানা ভারি বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কায় নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষা

যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। অংশ নিয়েছেন ৫২ হাজার ২০০ প্রার্থী।

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের লাশ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের লাশ লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ।

Search