বাংলাদেশে বাড়ছে ই-বর্জ্য, ঝুঁকিতে মাটি-পানি ও জনস্বাস্থ্য
বাংলাদেশে বছরে প্রায় ২০ শতাংশ হারে ই-বর্জ্য বাড়ছে। সোলার প্যানেল ও ব্যাটারির বর্জ্যও নতুন ঝুঁকি তৈরি করছে। যথাযথ ব্যবস্থাপনা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়া এলাকার বাসিন্দা নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথে রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান দুই আরোহী। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসআই আব্দুল বাতেন জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করে দায়ী গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বাংলাদেশে বছরে প্রায় ২০ শতাংশ হারে ই-বর্জ্য বাড়ছে। সোলার প্যানেল ও ব্যাটারির বর্জ্যও নতুন ঝুঁকি তৈরি করছে। যথাযথ ব্যবস্থাপনা না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ।
এনসিটিবির ওয়ার্ক অর্ডার দেখিয়ে ৮৫ কোটি টাকা ঋণ নেওয়ার পর বিলের অর্থ অন্য ব্যাংকে স্থানান্তরের অভিযোগ উঠেছে সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিংয়ের বিরুদ্ধে। বিষয়টি এনসিটিবিকে জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক।
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমাতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালাচ্ছে ডিএনসিসি। ‘১০০ তে ১০০’ কর্মসূচিতে ১০০ জন স্বেচ্ছাসেবী ১০০টি হটস্পটে এডিস মশার লার্ভা ধ্বংসে কাজ করবেন।
ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে নারীদের খেলাধুলা ও পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। ফেসবুক পোস্টে তিনি সাদিক কায়েম ও আলেমদের এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান।
সিরাজগঞ্জের গুপিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদ জিন্নাহর বিরুদ্ধে নারী শিক্ষকদের অশালীন আচরণ, কুপ্রস্তাব ও মানসিক হেনস্তার অভিযোগ উঠেছে। তদন্ত চলছে।
সাইবার অপরাধ মোকাবিলায় আগামী সপ্তাহে পুলিশের অধীনে পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে এর শাখা।
নড়াইল সদর উপজেলার দলজিৎপুর গ্রামে পুকুরপাড়ের নারকেল গাছের নিচ থেকে দিনমজুর উসমান গনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পণ্যের বিনিময়ে মাদক দেওয়ার অভিযোগ উঠেছে। চোরাচালানে ‘নার্কো-কারেন্সি’ ব্যবহারের ফলে একই যাত্রায় পণ্য ও মাদক—দুই দিক থেকেই মুনাফার সুযোগ তৈরি হচ্ছে।
