বিশ্ব

সোশ্যাল মিডিয়ায় গহনা ও টাকার প্রদর্শনী

আন্তর্জাতিক: সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নগদ টাকা, বহুমূল্য গহনা ও ব্যক্তিগত ভ্রমণের ছবি-ভিডিও পোস্ট করা ভারতের তামিলনাড়ুর এক নারী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সর্বস্ব লুটে নিয়েছে চোরের দল। ওই নারীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার বাসা থেকে প্রায় ১ কোটি রুপি মূল্যের সোনা, হীরা ও নগদ অর্থ চুরি করা হয়। অনলাইন পোস্ট দেখেই চোরেরা এই পরিকল্পনা করেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভুক্তভোগী ওই ইনফ্লুয়েন্সারের নাম মধুমিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সাড়ে চার লাখের বেশি অনুসারী রয়েছে। তিনি প্রায়ই নিজের বিলাসবহুল জীবনযাপন ও গহনা পরিধানের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করতেন।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুমিতা ও তাঁর পরিবার কেনাকাটার জন্য বাইরে যান। এই সুযোগে চোরেরা ঘরের পেছনের দরজার তালা ভেঙে আলমারি লুট করে। তারা প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার, মূল্যবান হীরার গহনা এবং ৫০ হাজার নগদ রুপি নিয়ে পালিয়ে যায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চুরির কিছুদিন আগেই মধুমিতা বিছানায় টাকার বান্ডিল ছড়িয়ে এবং প্রচুর গহনা গায়ে জড়িয়ে বেশ কিছু রিলস ও ভিডিও পোস্ট করেছিলেন। এমনকি পরিবার নিয়ে কখন বাইরে যাচ্ছেন, সেই রুটিনও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, চোরেরা দীর্ঘদিন ধরে তাঁর অ্যাকাউন্টে নজর রাখছিল এবং অনলাইন পোস্ট থেকেই বাড়ির সব তথ্য সংগ্রহ করেছিল।

সবচেয়ে অবাক করার বিষয় হলো, এর আগে একটি ভিডিওতে মধুমিতা দাবি করেছিলেন যে কীভাবে নিজের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখতে হয়, তা তিনি ভালো করেই জানেন। চুরির পর তাঁর সেই পুরোনো ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Related News

ভুল হাতে এআই গেলে কোটি মানুষের প্রাণহানি হতে পারে: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন বিল গেটস। ভুল হাতে শক্তিশালী এআই গেলে ব্যাপক প্রাণহানির আশঙ্কার কথাও বলেছেন তিনি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে প্রস্তুত: রাজনাথ সিং

জাতীয় নিরাপত্তায় কোনো আপস করা হবে না উল্লেখ করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদে মদদদাতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে ভারত।

মণিপুরে দুই নাগা নাগরিককে গুলি করে হত্যা, আহত ২

ভারতের মণিপুরের সেনাপতি জেলার কৈলেনজাংয়ে সশস্ত্র হামলায় দুই নাগা বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়।

সন্ত্রাসে মদদ চললে হামলার জন্য প্রস্তুত: রাজনাথ সিং

জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদে মদদদাতাদের বিরুদ্ধে যেকোনো হামলা চালাতে ভারত প্রস্তুত রয়েছে বলে হুশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হুমকি

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ হয়েছে। হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান, যা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ওপর আর কোনো আস্থা নেই: ইরানের প্রেসিডেন্ট

অতীতের নিষেধাজ্ঞা ও হামলার অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সমঝোতায় পৌঁছানোর বিষয়ে অনাস্থা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

নেপালের হিমলুং হিমালয়ে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪

নেপালের মানাং জেলায় হিমলুং হিমাল পর্বতে ভয়াবহ তুষারধসে ১৪ জন নেপালি শেরপা ও সহায়ক কর্মী নিখোঁজ হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

হরমুজ প্রণালিতে মার্কিন আন্ডারওয়াটার ড্রোন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালি থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ‘রিমাস ৬০০’ আন্ডারওয়াটার ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

Search