খেলা

জাপানে এশিয়ান গেমস থেকে ফেরার পথে থাইল্যান্ডে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

খেলাধুলা: জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নিয়ে দেশে ফেরার পথে আকস্মিক বন্যায় থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দীর্ঘ দুই দিন ধরে আটকা পড়ে আছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও কোচ। ফ্লাইট চলাচল চরমভাবে ব্যাহত হওয়ায় তারা এই বিপাকে পড়েছেন।

আটকে পড়া দলের সদস্যরা হলেন—রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। তাঁদের সঙ্গে দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনুও আটকা পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থাইল্যান্ডে হঠাৎ দেখা দেওয়া প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে থাই এয়ারওয়েজের ফ্লাইট চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্স কর্র্তৃপক্ষ এই পরিস্থিতিতে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে, যার ফলে বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও বিমানবন্দরের ট্রানজিট বা অপেক্ষমাণ জোনে কাটাতে হচ্ছে।

তবে বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়ের ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় তারা নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

থাইল্যান্ডের বিমানবন্দরে আটকে পড়া টেবিল টেনিস দলের খেলোয়াড় ও কোচকে দ্রুত ও নিরাপদে বিকল্প ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে বৈরী আবহাওয়ার কারণে তাদের ঠিক কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানা যায়নি।

Related News

এশিয়ান গেমসের‍্যাংকিংয়ের সুবাদে সেমিফাইনালে ভারত

বৃষ্টির কারণে এশিয়ান গেমসের ভারত-আফগানিস্তান কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হয়েছে। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

জয়ের পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনে অংশ নেননি রোনালদো

উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে পুরো সময় বেঞ্চে কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপনেও অংশ নেননি তিনি।

কোহলির মনে এখনো গেঁথে আছে কামিন্সের সেই বল

২০২৩ বিশ্বকাপ ফাইনালে প্যাট কামিন্সের বলে ৫৪ রানে আউট হওয়ার মুহূর্ত এখনো মনে আছে বিরাট কোহলির। সেই ম্যাচে ১৪০-১৫০ রান করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

এগিয়ে থেকেও হার, এশিয়ান গেমসে জয়হীন বাংলাদেশ নারী হকি

এশিয়ান গেমসে নারী হকির পুল পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে পঞ্চম হয়েছে লাল-সবুজের দল।

১১ বছর বয়সেই এশিয়ান গেমসে সোনা, ইতিহাস গড়লেন জাপানের ইউকি

মাত্র ১১ বছর বয়সে এশিয়ান গেমসে ই-স্পোর্টসের পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস ইভেন্টে সোনা জিতেছেন জাপানের ইউকি কুরিহারা। ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাং দংশিনকে হারান তিনি।

আর্চারির ছয় দলগত ইভেন্টেই বাংলাদেশের বিদায়

এশিয়ান গেমসের আর্চারিতে রিকার্ভ ও কম্পাউন্ডের নারী, পুরুষ ও মিশ্র দলগত ছয় ইভেন্টেই বিদায় নিয়েছে বাংলাদেশ। সোমবার ব্যক্তিগত ইভেন্টে নামবেন চার তীরন্দাজ।

ওয়েম্বলিতে ইয়ামালের ঝড়, ইংল্যান্ডকে হারিয়ে নেশনস লিগ শুরু স্পেনের

উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের ১০৪ সেকেন্ডে গোল করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন লামিনে ইয়ামাল।

ভারতের সঙ্গে ড্রয়ের পর বেঙ্গালুরুর যানজট নিয়ে ক্ষুব্ধ পানামা কোচ

ভারতের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর বেঙ্গালুরুর যানজট ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানামার কোচ টমাস ক্রিশ্চিয়ানসেন।

Search