হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হলো সাবেক এমপি ছানোয়ার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের চার দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মারিখালি নদীর রতনপুর সেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনারগাঁ পল্লীবিদ্যুৎ অফিসসংলগ্ন মারিখালি নদী থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আত্মীয়ের বিয়েতে যোগ দিতে কুমিল্লার হোমনা থেকে ট্রলারে করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাচ্ছিলেন হেলাল উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা। পথে দুপুরের দিকে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
এ ঘটনায় হেলাল উদ্দিনসহ তাঁর তিন সন্তান নিখোঁজ হন। দুর্ঘটনার দুই দিন পর গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত তাঁর ছেলে সজিব (২৪), মেয়ে সামিয়া (১৭) ও পাঁচ বছর বয়সী ছেলে সামিনের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজ ওই পরিবারের চার সদস্যের সবার মরদেহ পাওয়া গেল।
ট্রলারটিতে ১৪ জন যাত্রী ছাড়াও বিয়ের বাজারের জন্য কেনা দুটি গরু ও একটি ছাগল ছিল। ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যাওয়ার সময় কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার এগিয়ে এসে নয়জনকে জীবিত উদ্ধার করে। এ সময় রায়েসা বেগম নামে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌ-পুলিশ ও স্থানীয় লোকজন অভিযানে সহযোগিতা করেন।
চার দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে একই পরিবারের চার সদস্যের নিখোঁজ থাকার ঘটনার অবসান হলো। বিয়ের আনন্দে স্বজনদের সঙ্গে যাত্রা শুরু করলেও ঝড়ের কবলে পড়ে পরিবারটির চার সদস্যের আর বাড়ি ফেরা হলো না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সোহেলী তামান্নাকে হত্যাচেষ্টার মামলায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, প্রধান অতিথি জেলা প্রশাসক মো মামুন খন্দকার।
নড়াইলের কালিয়ায় কৃষক মানসুর মোল্যাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হাসিব মোল্যা কালিয়া থানায় আত্মসমর্পণ করেছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও গুরুতর আহত।
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রভাষক মফিজুল ইসলাম লিটুকে সংবর্ধনা প্রদান।
খুলনার রূপসায় মাছের ঘের থেকে মো. বাপ্পি নামের এক যুবকের গুলিবিদ্ধ ও মাথা আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে রোপা আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। ডিলারের গুদামে অভিযান ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনের।
