সারাদেশ

কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

কুমিল্লা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে বিএনপির দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকার এবং স্থানীয় বিএনপি নেতা আব্দুল বারেকের (বারেকের প্রধান) মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার ভোরে বারেক বাহিনীর লোকজন রবি সরকারের লোকজনের ওপর হঠাৎ হামলা চালায়। পরবর্তীতে রবি সরকারের লোকজনও পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চারদিক ইটপাটকেল নিক্ষেপ করা হলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ভোরে নলচর গ্রামে রবিউল্লাহ রবি সরকার ও বারেক প্রধানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয়পক্ষই একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Related News

নওগাঁয় দুই দিন পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক

চালককে মারধরের জেরে দুই দিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদের জেরে এনসিপি নেতার ওপর হামলা

ফতুল্লায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গাজীপুরে বাসা থেকে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ীতে বাসা থেকে হাসিনা আক্তার নামের ১৬ বছর বয়সী এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেড় মাস আগে তিনি দেশ ফিরেছিলেন।

সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, আহত ৯

রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

মোংলায় ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে আড়াই লাখ টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ৯

বাগেরহাটের মোংলায় মোবাইল ব্যাংকিং এজেন্টের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৯ সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর জেনারেল হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। অতিরিক্ত রোগীর চাপে পুরোনো ভবন নিয়ে চরম আতঙ্ক।

চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল থেকে তুলে নেওয়া হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে

স্ত্রীর সন্তান প্রসবের সময় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে।

Search