সারাদেশ

নওগাঁয় দুই দিন পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক

নওগাঁ: বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার জেরে ধর্মঘট ডেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রাখার দুই দিন পর অবশেষে তা স্বাভাবিক হয়েছে। প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে বাস চলাচল শুরু হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে অতর্কিতভাবে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধর করেন সিএনজিচালকরা।

গুরুতর আহত অবস্থায় চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন ক্ষুব্ধ বাস শ্রমিকরা।

বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে শ্রমিক নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বাসচালককে মারধরের ঘটনায় ইতিমধ্যে নওগাঁ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সুপার জানান, প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পর শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। পরে সোমবার রাত সাড়ে ১০টার দিক থেকে নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে পুনরায় স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়।

Related News

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদের জেরে এনসিপি নেতার ওপর হামলা

ফতুল্লায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

গাজীপুরে বাসা থেকে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ীতে বাসা থেকে হাসিনা আক্তার নামের ১৬ বছর বয়সী এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরপ্রবাসীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেড় মাস আগে তিনি দেশ ফিরেছিলেন।

সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ, আহত ৯

রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফের আধিপত্য বিস্তারের লড়াইয়ের মধ্যে পড়ে সঞ্জিতা ত্রিপুরা নামের ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

মোংলায় ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে আড়াই লাখ টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ৯

বাগেরহাটের মোংলায় মোবাইল ব্যাংকিং এজেন্টের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৯ সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর জেনারেল হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। অতিরিক্ত রোগীর চাপে পুরোনো ভবন নিয়ে চরম আতঙ্ক।

কুমিল্লার মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল থেকে তুলে নেওয়া হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে

স্ত্রীর সন্তান প্রসবের সময় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে।

Search