বাংলাদেশ ও পাকিস্তানকে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ বন্ধ রাখছে কাতার
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি।
আন্তর্জাতিক: সৌদি আরবে আইন অমান্য করে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির প্রশাসন। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ১২ হাজার ৬শ’র বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করে মোট ১৩ হাজার ৬২৮ জনকে আটক করে।
নিরাপত্তা বাহিনীর এই সাঁড়াশি অভিযানে আটককৃতদের একটি বড় অংশ বিভিন্ন আইন লঙ্ঘন করেছিলেন। এর মধ্যে রয়েছে:
আবাসিক আইন লঙ্ঘন: ৬ হাজার ৫৯৩ জন।
শ্রম আইন লঙ্ঘন: ৩ হাজার ৫০৪ জন।
সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন: ৩ হাজার ৫৩১ জন।
এছাড়া, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশ করার সময় ১ হাজার ১৯৯ জনকে আটক করা হয়, যার একটি বড় অংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। পাশাপাশি দেশ ছেড়ে অবৈধভাবে পালানোর চেষ্টার সময় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইতিমধ্যে ১৮ হাজারেরও বেশি মানুষকে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে ট্রাভেল পাস বা প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে প্রায় ৩১ হাজারেরও বেশি প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।
এদিকে, অবৈধ অভিবাসীদের যাতায়াত, আশ্রয় বা কোনো ধরনের সহায়তা দেওয়ার অপরাধে স্থানীয় ২২ জন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অভিবাসন রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে—কোনো ব্যক্তি অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিলে, গাড়ি বা বাড়ি দিলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এমনকি অপরাধে ব্যবহৃত গাড়ি ও স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। সাধারণ মানুষকে এ ধরনের ঘটনা দেখলেই তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছে দেশটির প্রশাসন।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি।
বাংলাদেশসহ ২০টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ও জীবনরক্ষাকারী ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় রয়েছে বাংলাদেশের নাম।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের জাতিসংঘের ‘মাথা নত নয়’ বার্তাকে তুলে ধরতে প্রভাস অভিনীত ‘বাহুবলী’র যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ইরানের হায়দরাবাদ কনস্যুলেট।
ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া নতুন নাশকতার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। হাইব্রিড হামলা মোকাবিলায় আগাম প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে মার্কিন অস্ত্র কেনার আগ্রহ আছে কি না জানতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের কাছে অস্ত্র বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ভারত ও নেপালে ভারী বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা-ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশে ৫৬ জন এবং নেপালে ১৪ জন নিহত হয়েছেন; নেপালে ১১ জন নিখোঁজ।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদে ট্রাফিক পুলিশের গাড়িতে বন্দুকধারীদের হামলায় তিন পুলিশ সদস্য নিহত ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ২ অক্টোবর ‘জেল ভরো আন্দোলন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
