সারাদেশ

পঞ্চগড়ে মহানন্দা নদী থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় লোকজনের জালে প্রায় ১২ ফুট লম্বা একটি বিশাল অজগর ধরা পড়েছে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করে সুরক্ষায় দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠিয়ে দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সংলগ্ন মহানন্দা নদীতে কয়েকজন স্থানীয় ব্যক্তি জাল নিয়ে মাছ ধরতে নেমেছিলেন। এ সময় জালে বিশাল আকৃতির একটি সাপ আটকা পড়ে। জেলেদের চিৎকার ও চেঁচামেচিতে আশপাশের লোকজন দ্রুত সেখানে ভিড় জমান।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য রাশিদা পারভীন জানান, জালে আটকা পড়া প্রাণীটি যে একটি অজগর সাপ, তা বুঝতে পেরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা নূরুল হুদা জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং এর ওজন প্রায় ১০ থেকে ১২ কেজি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকালেই সাপটিকে নিরাপদে অবমুক্ত করার জন্য দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠিয়ে দেওয়া হয়েছে। মহানন্দা নদীর তীরবর্তী ভারতীয় সীমান্তঘেঁষা পাহাড়ি বা জঙ্গল এলাকা থেকে অজগরটি নদী দিয়ে ভেসে এসেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

Related News

যশোরে শার্শা সীমান্ত থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ২৬টি স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ টাকা।

সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৩০ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ আদালতে জমা পড়েনি। আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ক্যাশ কর্মকর্তা শরিফুজ্জামানকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিজের টাকা চেনার অধিকার

নগদ লেনদেনে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নোট শনাক্তের সমস্যা, আত্মমর্যাদা ও অর্থনৈতিক অধিকারের বিষয়টি তুলে ধরা হয়েছে এই বিশ্লেষণে।

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন সবজি বিক্রেতা হৃদয়

চট্টগ্রামের খুলশীতে বাসা থেকে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছে সবজি বিক্রেতা হৃদয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সরকারি হিসাবে বাল্যবিয়ে প্রতিরোধ কমলেও মাঠের চিত্র ভিন্ন

জাতীয় কন্যাশিশু দিবসে বাল্যবিয়ে নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি হিসাবে প্রতিরোধের সংখ্যা কমলেও দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও সামাজিক কারণে বাল্যবিয়ে এখনো বন্ধ হয়নি।

সাড়ে ১৪ কোটি টাকায় ঝিনাই নদের ওপর দাঁড়িয়ে ফসলি মাঠের সেতু

জামালপুরে সংযোগ সড়ক ও জনবসতি ছাড়াই ঝিনাই নদের ওপর সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ৯৫ মিটার দীর্ঘ সেতু। এলাকাবাসীর কাজে না লেগে এটি এখন ধান শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে।

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশনের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ব্যবসায়ীরা। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক আহত।

Search