যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি ডিজেল বাজারে ছাড়াবে ইইউর
জ্বালানির দাম কমাতে মার্কিন প্রশাসনের চাপের মুখে ৫ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। আন্তর্জাতিক অর্থনীতি সংবাদ।
আন্তর্জাতিক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে ২০২১ সালে নন্দীগ্রামে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে যে চোট লেগেছিল, তা সম্পূর্ণ ‘ভুয়া’ বলে চাঞ্চল্যকর দাবি করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, এই দাবির পক্ষে অকাট্য নথিপত্র ও এক্স-রে রিপোর্ট তাঁর কাছে রয়েছে এবং চ্যালেঞ্জ করা হলে তিনি তা জনসমক্ষে প্রকাশ করবেন।
শুক্রবার নন্দীগ্রামের আসন্ন বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের পক্ষে প্রচারে গিয়ে বিরুলিয়া বাজারে এক নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
যে বিরুলিয়া বাজারে ২০২১ সালের মার্চ মাসে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছিলেন, ঠিক সেখানেই দাঁড়িয়ে শুভেন্দু দাবি করেন, ঘটনার পর তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। সে সময় ভবানীপুর বিধানসভা কেন্দ্র তাঁর আওতাধীন থাকায় হাসপাতাল কমিটির সভাপতি হিসেবে তিনি সেখানে যান।
তাঁর দাবি, হাসপাতালের এক্স-রে নথিতে চিকিৎসকেরা স্পষ্ট লিখেছিলেন যে মমতার পায়ে ‘কোনো ফ্র্যাকচার নেই’। মূলত মমতার চলন্ত গাড়ির খোলা দরজা রাস্তার পাশের একটি লোহার খুঁটিতে ধাক্কা খেয়ে তাঁর ওপর ফিরে আসায় পায়ে সামান্য আঘাত লেগেছিল। কিন্তু পরবর্তীতে ভালো পায়ে ব্যান্ডেজ করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়, যা নন্দীগ্রামের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন তিনি। সিআইডি ওই সময় স্থানীয় নেতাদের বারবার তলব করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ মার্চ নির্বাচনী প্রচারের সময় নন্দীগ্রামের বিরুলিয়ার রেয়াপাড়া এলাকায় আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, ভিড়ের মধ্যে চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি তাঁকে ধাক্কা দিয়ে গাড়ির খোলা দরজার দিকে ফেলে দেয়, ফলে তাঁর বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতাল থেকে ভিডিও বার্তায় তিনি জানান, ভিড়ের চাপে তাঁর পা পিষে গিয়েছিল। চিকিৎসকরা তাঁর বাঁ গোড়ালি ও পায়ে গুরুতর আঘাতের কথা জানিয়ে দু’দিন হাসপাতালে রাখার পর প্লাস্টার করে ছেড়ে দেন। এরপর পুরো নির্বাচনে তিনি হুইলচেয়ারে বসেই প্রচার চালিয়েছিলেন। তবে সে সময় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকদের প্রতিবেদনে একে কোনো হামলা নয়, বরং নিছক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছিল।
জ্বালানির দাম কমাতে মার্কিন প্রশাসনের চাপের মুখে ৫ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। আন্তর্জাতিক অর্থনীতি সংবাদ।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ও মেয়রের কঠোর অবস্থানের কারণে নিউইয়র্কের মূল বিমানবন্দর এড়িয়ে নিউজার্সিতে নামছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদ।
সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা সব মার্কিন স্থাপনায় হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালীন ইরানকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ করা অর্থ ফেরত দেওয়ার মার্কিন প্রস্তাবের খবর পুরোপুরি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের নিরাপত্তা ও তেল রপ্তানি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
পারমাণবিক অস্ত্র ও জব্দ করা অর্থ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়ে তাকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছে ইরানের আইআরজিসি। আন্তর্জাতিক সংবাদ।
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে দিল্লিতে। আন্তর্জাতিক সংবাদ।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মেলানিয়া ট্রাম্পের আয়োজিত বিশেষ বৈঠকে যোগ দিয়েছেন ডা. জুবাইদা রহমান। উন্মোচিত হয়েছে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগ।
