জর্ডানের ওয়াদি রামে প্রথমবারের মতো হট এয়ার বেলুন স্কাইডাইভিং
জর্ডানের ওয়াদি রাম মরুভূমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হট এয়ার বেলুন স্কাইডাইভিং ও প্যারামোটর কার্যক্রম। আন্তর্জাতিক ভ্রমণ ও অ্যাডভেঞ্চার সংবাদ।
আন্তর্জাতিক: ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই যুদ্ধাবস্থার মধ্যেই উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় সৌদি আরব ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার সুরক্ষায় সৌদি আরব এবং প্রাকৃতিক গ্যাস স্থাপনার সুরক্ষায় কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি পাঠিয়েছে ওয়াশিংটন। বিশ্বজুড়ে আকাশ সুরক্ষায় এই প্যাট্রিয়ট ব্যাটারির সীমিত সরবরাহের কথা মাথায় রেখে বর্তমান পরিস্থিতিতে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
মিসাইল ডিফেন্স অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিজ দেশে মাত্র ৩৩টি এবং বিদেশে ২৭টি প্যাট্রিয়ট ব্যাটারি মোতায়েন রয়েছে। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোর নিজস্ব প্যাট্রিয়ট ব্যবস্থা থাকলেও, ইরান এবং ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহী কিংবা ইরাকের শিয়া মিলিশিয়াদের সম্ভাব্য পাল্টা হামলার সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে এসব দেশ। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ও ইয়ানবু তেল রপ্তানি বন্দরে হামলার ঘটনাও এই নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের সংঘাতের পর উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে তেহরানের পাল্টা হামলা শুরুর আশঙ্কা তৈরি হয়। এমতাবস্থায় মার্কিন নীতি ও নিরাপত্তা সহায়তা নিয়ে মিত্র দেশগুলোর মনে আস্থার সংকট কাটানোর জন্যই এই বাড়তি সুরক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক হুশিয়ারিতে বলেছেন, ইরান হয় খুব ন্যায্য একটি চুক্তিতে সই করবে, নতুবা তাদের টিকে থাকা কঠিন হবে। একই সঙ্গে তিনি ইসলামি প্রজাতন্ত্রটিকে ধ্বংস করার হুমকিও পুনর্ব্যক্ত করেছেন।
এই উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট এবং প্রায় ১০ হাজার মেরিন সেনা বহনকারী তিনটি উভচর জাহাজের ইউএসএস মাকিন আইল্যান্ড স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। পূর্বে থেকেই মোতায়েন থাকা ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরীর সঙ্গে নতুন এই রণতরি যুক্ত হওয়ায় ওই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরীর মোট সংখ্যা দাঁড়াতে চলেছে তিনটিতে, যা ২০২৬ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। সবমিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রসীমায় নতুন কোনো বড় সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।