আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তবে তদন্ত শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। জাতীয় সংবাদ।
ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে এলাকায় অভিযান চালিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দুই কর্মীকে আটক করে হেফাজতে নিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
রোববার (৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা এই অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-০৫৮২) এই অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও মিজানুর রহমানের পরিহিত জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। জব্দ করা মোট ৮০টি স্বর্ণের বারের ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় কর্মচারীদের জুতার ভেতর অভিনব কায়দায় সোনা লুকিয়ে পাচারের এই অপকৌশল কার বা কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, কোথা থেকে এসব সোনা আনা হয়েছিল এবং কার কাছে এগুলো পৌঁছানোর কথা ছিল—সেসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় চোরাচালান আইনে মামলা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। তবে তদন্ত শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। জাতীয় সংবাদ।
রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা ও ওভারডোজ অ্যান্টিবায়োটিকে সাড়ে চার বছর বয়সী শিশু আভানের মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার। মহানগর সংবাদ।
রোড সেফটি ফাউন্ডেশনের সেপ্টেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। জাতীয় সংবাদ।
নোয়াখালী সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে মদের সঙ্গে মাদক মিশিয়ে ‘ঝাক্কাস’ পানীয় সেবনে এক তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। অপরাধ সংবাদ।
চট্টগ্রাম বন্দর থেকে ২৩ বছর ধরে পড়ে থাকা থিনার, সালফিউরিক অ্যাসিডসহ ১৫১ টন বিপজ্জনক রাসায়নিক অপসারণ করা হয়েছে। সংবাদ।
চট্টগ্রামের সাতকানিয়ায় পিডিবি পিকিং বিদ্যুৎকেন্দ্রের পোড়া ফার্নেস অয়েলের স্লাজে দূষিত হচ্ছে মইল্ল্যা খাল ও সাঙ্গু নদ। পরিবেশ ও আঞ্চলিক সংবাদ।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পঞ্চম দফার অভিযানে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তালিকাভুক্ত শীর্ষ গ্যাং নেতা রতন ও সাব্বির গ্রেপ্তার হন। অপরাধ সংবাদ।
চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ সংবাদ।
