বিশ্ব

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক: বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টন যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড। তবে ধ্বংসাবশেষের সন্ধান মিললেও বিমানে থাকা রোগী, তার এক স্বজন এবং চার পাইলটসহ মোট ছয় আরোহীর এখনো কোনো খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) সংশ্লিষ্ট আন্তর্জাতিক সূত্রের বরা୍তে এই তথ্য জানা গেছে। এর আগে শনিবার ভোরে ম্যাসাচুসেটসের নানটকেট দ্বীপের কাছে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট-সংক্রান্ত তথ্যানুযায়ী, শনিবার দিবাগত রাত ১টার দিকে গালফস্ট্রিম জি১০০ মডেলের ওই মেডিকেল বিমানটির পক্ষ থেকে বৈদ্যুতিক ত্রুটির কথা জানানো হয়েছিল। এর পরপরই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ফ্লাইট ট্র্যাকিং ডেটার তথ্য অনুযায়ী, মাত্র তিন মিনিটের মধ্যে বিমানটি কয়েক হাজার ফুট নিচে নেমে যায় এবং একপর্যায়ে রাডারের সঙ্গে সেটির পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিমানটি নিখোঁজ হওয়ার ঠিক আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে জানতে চেয়েছিলেন, বিমানটিতে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হচ্ছে কি না। কিন্তু পাইলটের কাছ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

নিহত বা নিখোঁজদের পরিচয় সূত্রে জানা যায়, বিমানটিতে বারমুডার এক রোগী ও তার স্বজন ছাড়াও চার ক্রু সদস্য ছিলেন, যারা সবাই কানাডার নাগরিক। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, বিমানটি নিখোঁজ হওয়ার পর প্রথম ২৭ ঘণ্টায় প্রায় ১ হাজার ৬৪৪ বর্গমাইল এলাকাজুড়ে উদ্ধার তল্লাশি চালানো হয়েছে। ধ্বংসাবশেষ পাওয়ার পর নিখোঁজ ছয় আরোহীর সন্ধানে অভিযান আরও জোরদার করা হয়েছে।

এদিকে এই আকস্মিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি অলৌকিকভাবে হলেও ছয় আরোহীকে নিরাপদে ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

Related News

ইমরান খানের মুক্তি ও মূল্যস্ফীতির প্রতিবাদে করাচিতে পিটিআইয়ের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে করাচিতে পিটিআইয়ের বিক্ষোভে পুলিশ বাধা দিয়েছে। এ সময় নারীসহ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ।

ইয়েমেনে হুথিদের অবস্থানে ২৫৭ হামলা, ৭০০ নিহতের দাবি

ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে ২৫৭টি হামলা চালানোর দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। এসব হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহতের দাবি করা হয়েছে।

নানটাকেটের কাছে নিখোঁজ মেডিকেল বিমান, ধ্বংসাবশেষ উদ্ধার

বারমুডা থেকে বোস্টন যাওয়ার পথে ছয় আরোহীসহ একটি মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স নানটাকেটের কাছে নিখোঁজ হয়। পরে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেলেও ছয় আরোহীর সন্ধান এখনো মেলেনি।

পাকিস্তানি কূটনীতিকদের তলব করল ভারত

পাঞ্জাব সীমান্তে ২ অক্টোবরের গুলির ঘটনায় পাকিস্তানি কূটনীতিককে তলব করেছে ভারত। নিহতদের পরিচয় ও ঘটনার কারণ নিয়ে ভারত-পাকিস্তানের বক্তব্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় প্রস্তুতি নিচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনাকে অত্যন্ত কম ঝুঁকি হিসেবে দেখলেও এর জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি একে ‘এক্সট্রিম টেইল রিস্ক’ হিসেবে বর্ণনা করেছেন।

ককপিটে কো-পাইলটের হামলা,দরজা খুলে বাঁচালেন ক্যাপ্টেন

ইসরায়েলগামী ফ্লাইদুবাই ফ্লাইটে কো-পাইলটের হামলায় গুরুতর আহত হন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। শেষ শক্তিতে ককপিটের দরজা খুলে যাত্রীদের সহায়তায় বিমানটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।

যুদ্ধের মধ্যে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ‘জানফিদা’ কর্মসূচির আওতায় সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। তেহরানের তিনটি কেন্দ্রে চলছে প্রশিক্ষণ।

মেডিকেয়ারে ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দিচ্ছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের মেডিকেয়ারের যোগ্য ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরেই সরাসরি ব্যাংক হিসাব বা চেকের মাধ্যমে অর্থ পৌঁছানোর কথা জানিয়েছে প্রশাসন।

Search