সারাদেশ

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার

পঞ্চগড়: জুলাই অভ্যুত্থানকালীন হত্যা, গুম ও রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত একাধিক মামলার আসামি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। এ সময় যে কোনো ধরনের অপ্রতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

পুলিশের তদন্তে জানা গেছে, সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Related News

মাল্টার চেয়ে ১৪৬ গাড়ি আমদানিতে শুল্ক কর কম

প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।

বেকুটিয়া সেতুর পাইপ কাটার সময় ১০ জন আটক

পিরোজপুরের বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রলার ও পাইপ কাটার সরঞ্জাম।

রংপুরে মাউশির কার্যালয় থেকে চার বস্তা নথি সরানোর সময় অটোরিকশা আটক

রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।

চট্টগ্রামে ৮ গুদামে অভিযান, ১ হাজার ৮০০ বস্তা সার জব্দ

চট্টগ্রামের বাকলিয়ায় লাইসেন্স ছাড়া সার মজুদের অভিযোগে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড।

বাউফলে এক মিনিটে চার বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ ও উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ মৃত্যু, আক্রান্ত ২৮৮২

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০ রোহিঙ্গা।

পোশাক লাগিয়েছি ঘুস খাওয়ার জন্য

প্রকাশ্যে ঘুস খাওয়াকে সমর্থন করে আপত্তিকর মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশার গ্যারেজে আগুন

ময়মনসিংহের ভালুকায় চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুনে ১১টি অটোরিকশা, মোটরসাইকেল ও দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

Search