রংপুরে মাউশির কার্যালয় থেকে চার বস্তা নথি সরানোর সময় অটোরিকশা আটক
রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।
শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় রাস্তার পাশে পড়ে থাকা কসটেপে মোড়ানো একটি ককটেলকে খেলনা বল ভেবে হাতে তুলে নেওয়ার পর মাটিতে ফেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. কামরুল (১৪) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারী কান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত কিশোর কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। বিস্ফোরণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুনায়েদ নামের এক শিশু স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে সেটিকে খেলনা বল ভেবে হাতে তুলে নেয়। এ সময় তার সহপাঠী মো. কামরুল এগিয়ে গিয়ে জানতে চায় তার হাতে কী রয়েছে। পরে তারা দুজনে বিষয়টি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল বোমা বলে শনাক্ত করেন এবং ভয় পান।
দাদির কথায় আতঙ্কিত হয়ে জুনায়েদ ককটেলটি হাত থেকে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে সেটির বিস্ফোরণ ঘটে। এতে কাছাকাছি দাঁড়িয়ে থাকা কামরুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় পড়ে থাকা আরও দুটি তাজা ককটেল উদ্ধার করে। বসতবাড়ির পাশে এভাবে ককটেল পড়ে থাকা এবং বিস্ফোরণে কিশোর আহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, ককটেল বিস্ফোরণে এক কিশোরের আহত হওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে তল্লাশি চালিয়ে আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কেন সেখানে ককটেলগুলো রাখা হয়েছিল, তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।
চট্টগ্রামের বাকলিয়ায় লাইসেন্স ছাড়া সার মজুদের অভিযোগে আটটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। দুই ব্যবসায়ীকে জরিমানা, একজনের কারাদণ্ড।
পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক মিনিটের ব্যবধানে বিকট শব্দে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ ও উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০ রোহিঙ্গা।
প্রকাশ্যে ঘুস খাওয়াকে সমর্থন করে আপত্তিকর মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করা হয়েছে।
হত্যা, গুম ও ভাঙচুর মামলার আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা।
ময়মনসিংহের ভালুকায় চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুনে ১১টি অটোরিকশা, মোটরসাইকেল ও দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
