সারাদেশ

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

কুষ্টিয়া: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও মামলার চূড়ান্ত বিচার ও রায় কার্যকর হয়নি। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় চরম ক্ষোভ প্রকাশ করেছে আবরারের পরিবার। দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বিচারিক রায় কার্যকর করে আবরারের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ দেখার আকুতি জানিয়েছেন শোকার্ত পিতা-মাতা ও স্বজনেরা।

আজ ৭ অক্টোবর ২০২৬, বুয়েটের শেরেবাংলা হলে নৃশংস এই হত্যাকাণ্ডের সপ্তম মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে ফ্যাসিবাদী শক্তির নির্যাতন ও বলপ্রয়োগে প্রাণ হারিয়েছিলেন আবরার।

ভারতের সঙ্গে তৎকালীন কিছু চুক্তির সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার জেরে ২০১৯ সালের ৭ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার এক মাসের মাথায় ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। সেই রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের এই রায় বহাল রাখেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। আসামিপক্ষের আইনজীবীদের তথ্য অনুযায়ী, প্রায় ১০ হাজার পৃষ্ঠার পেপারবুক প্রস্তুত হলেও মামলাটি এখনো আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য ওঠেনি।

মামলায় দণ্ডিত ২৫ আসামির মধ্যে শুরু থেকেই পলাতক রয়েছেন ৩ জন—মোর্শেদ-উজ-জামান, এহতেশামুল রাব্বি ও মুজতবা রাফিদ। এছাড়া গত ২০২৪ সালের ৬ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মুনতাসির আল জেমি। সব মিলিয়ে বর্তমানে চারজন দণ্ডিত আসামি পলাতক রয়েছেন।

কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে এখনো অক্ষত রয়েছে আবরারের ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন, বিছানা ও পড়ার টেবিল। শুধু নেই শুধু আবরার নিজে। ছেলের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা মা রোকেয়া খাতুন ও বাবা বরকত উল্লাহ বুলু জানান, যে বৈষম্যহীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখে আবরার জীবন দিয়েছে, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চান তাঁরা। আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, “ভারত আমাদের দেশটাকে গ্রাস করতে চেয়েছিল, আবরার সেটার প্রতিবাদ করেছিল। আমরা দ্রুত এই হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার ও রায় কার্যকর দেখতে চাই।”

অন্যদিকে, আবরারের ১০৫ বছর বয়সি দাদা আব্দুল গফুর তাঁর নাতি হত্যার চূড়ান্ত রায় ও ফাঁসি দেখে যাওয়ার প্রত্যাশায় পরম প্রতীক্ষায় দিন গুনছেন।

Related News

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভাঙল, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ আগুন: পুড়লো ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও এলপিজি গুদামসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস

দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশি-বিদেশি ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ ক্রেতার নাগালের বাইরে

সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।

নিরাপত্তার অজুহাতে চট্টগ্রাম বন্দরের তথ্য ও ছবি প্রকাশে নিষেধাজ্ঞা

ডিপি ওয়ার্ল্ড ইজারা নিয়ে উত্তেজনার মধ্যেই চট্টগ্রাম বন্দরের তথ্য ও ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

মাল্টার চেয়ে ১৪৬ গাড়ি আমদানিতে শুল্ক কর কম

প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।

Search