IMF-World Bank বার্ষিক সভার জন্য আমন্ত্রণ পেলেন রোটারিয়ান এম নাজমুল হাসান
থাইল্যান্ডে আয়োজিত আইএমএফ-বিশ্বব্যাংক বার্ষিক সভায় ‘রিপোর্টার্স ২৪’-এর প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীদের যোগসাজশ, কৃত্রিম সংকট তৈরি ও অসংগত মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস তুলে দিয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকটি সাধারণ ভোক্তার ভোগান্তি নিরসনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভোজ্যতেল, চাল, ডিম, মুরগি, আটা, পেঁয়াজ ও আলুর মতো অতিপণ্যসমূহের দাম নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কার্যকরের তাগিদ প্রদান প্রমাণ করে যে, বাজার কারসাজি দমনে রাষ্ট্রীয় সর্বোচ্চ তদারকি এখন সময়ের দাবি।
ভোক্তা অধিকার রক্ষা ও একটি প্রতিযোগিতাপূর্ণ বাজারব্যবস্থা গড়ে তুলতে কেবল আনুষ্ঠানিক তদারকি যথেষ্ট নয়; বরং যোগসাজশকারী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনিক কাঠামোর ভেতরে দীর্ঘদিনের অনিয়ম দূর করা জরুরি।
বাজারে অসাধু যোগসাজশ, কৃত্তিম সরবরাহ ঘাটতি এবং অযৌক্তিক দাম নির্ধারণ প্রতিরোধে অনুসন্ধান, তদন্ত ও দণ্ডমূলক ব্যবস্থার প্রয়োগ জোরদার করার তথ্য সংসদীয় কমিটিকে নিশ্চিত করা হয়েছে।
আমদানিকারক থেকে শুরু করে পাইকারি ও খুচরা—প্রতিটি ধাপে মুক্ত প্রতিযোগিতার নিয়ম অমান্যকারীদের চিহ্নিত করে স্থায়ীভাবে আইনের আওতায় আনা প্রয়োজন, যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণের একক সুযোগ না পায়।
সংসদীয় কমিটি কেবল বাজার তদারকিতেই সীমাবদ্ধ থাকেনি; বরং বাণিজ্য ব্যবস্থার মূল অবকাঠামোগত দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের তাগিদ দিয়েছে। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও অস্বচ্ছতা দূর করতে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে পণ্যের সরবরাহ চেইন আরও মসৃণ ও কম ব্যয়বহুল হবে।
বিদেশে বাংলাদেশের বাণিজ্য মিশনগুলোকে কার্যকর করতে সংশ্লিষ্ট দেশের ভাষা ও আন্তর্জাতিক বাণিজ্যে অভিজ্ঞ কর্মকর্তাদের পদায়নের সুপারিশ অত্যন্ত প্রযোগিক। বৈদেশিক বাণিজ্যের বাজার সম্প্রসারণ ও নিত্যপণ্যের আমদানি সহজতর করতে এটি সরাসরি ভূমিকা রাখবে।
বাজারের অস্থিরতা দূর করতে সংসদীয় কমিটির সুপারিশগুলো অত্যন্ত সুনির্দিষ্ট ও বাস্তবমুখী। এখন মূল দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের—তারা যেন এসব সুপারিশ দ্রুত মাঠে বাস্তবায়ন করে। সিন্ডিকেটের হাত থেকে সাধারণ খেটে খাওয়া মানুষকে রক্ষা করতে না পারলে সব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ম্লান হয়ে পড়বে। বাজারকে প্রতিটি নাগরিকের স্বস্তির জায়গায় ফিরিয়ে আনাই হোক সরকারের প্রধান লক্ষ্য।
লেখক: রোটারিয়ান এম. নাজমুল হাসান, বিশিষ্ট কলামিস্ট, রাজনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক।