ডেস্ক রিপোর্ট:
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় একজন বাংলাদেশি মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আমন্ত্রন পেয়েছেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও রাস্ট্রচিন্তক রোটারিয়ান এম নাজমুল হাসান।তিনি Reporters 24 এর প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত।
আগামী ১২ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক সম্মেলন, যাকে বলা হয় “Financial Olympics”। ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো ব্যাংককে এই আয়োজন হচ্ছে। এবারের ভেন্যু ঐতিহাসিক কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টার (QSNCC) — যে ভবনটি ১৯৯১ সালের সভার জন্যই তৈরি করা হয়েছিল।
এবারের সম্মেলনে ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেবেন, যার মধ্যে থাকবেন অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে — “Thailand’s New Horizons: Empowering People, Building Resilience”।
রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের গণমাধ্যমের জন্য একটি গর্বের মুহূর্ত। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করব।”
উল্লেখ্য, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল রূপান্তর এবারের আলোচনার মূল বিষয় হবে। থাই সরকার ইতিমধ্যে বন্যা মোকাবিলায় ৪টি কন্টিনজেন্সি প্ল্যান হাতে নিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।