পরোক্ষ আলোচনা চলছে, নেতৃত্ব নিয়ে প্রশ্ন ট্রাম্পের
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও কাতারের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চলছে। একই সময়ে ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর তিন বছরব্যাপী চলমান নির্বিচার গণহত্যা ও হামলায় মোট ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ১ হাজার ৫৮ জন কর্মকর্তা ও কর্মচারীও এই বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক নতুন পরিসংখ্যান প্রতিবেদনে শিক্ষা খাতের এই ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় শিক্ষাব্যবস্থার ওপর সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে। সেখানে—
১৯ হাজার ১৮৯ জন স্কুল শিক্ষার্থী এবং ১ হাজার ৩৮৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
আহত হয়েছেন ২৮ হাজার ৫৮৬ জন স্কুল শিক্ষার্থী ও ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
এছাড়া ৮০৫ জন স্কুল কর্মী এবং ২৪৬ জন বিশ্ববিদ্যালয় কর্মী নিহত এবং হাজার হাজার কর্মী আহত হয়েছেন।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। সেখানে
১৩৪ জন স্কুল শিক্ষার্থী ও ৩৯ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত এবং ৮৭১ জন স্কুল শিক্ষার্থী ও ২৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ৪১৬ জন স্কুল শিক্ষার্থী ও ৪৮১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে। পাশাপাশি ৭ জন স্কুল কর্মী নিহত এবং ১৭৬ জনের বেশি শিক্ষক ও ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস হামলায় ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত, ১৩ হাজার ৩৫০ জনের বেশি আহত এবং ২৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ আটক হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ওপর এই অব্যাহত হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যেও কাতারের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চলছে। একই সময়ে ইরানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প।
জাপানের ওকিনাওয়ায় স্থানীয় নারী হত্যার অভিযোগে মার্কিন মেরিন গ্রেপ্তারের পর মার্কিন সেনাদের ওপর এক মাসের রাতের কারফিউ ও ৪৮ ঘণ্টার সামরিক কার্যক্রম স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইলফলক উপলক্ষে নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে প্রার্থনা করেন তিনি। এ উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভাও অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।
ইরান হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এথেন্সে সংবাদ সম্মেলনে তিনি ইরানের সঙ্গে চুক্তির সুযোগ ও বাণিজ্যিক জাহাজে হামলা নিয়েও কথা বলেন।
২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ হেনরি বি. কাগন ও জাপানি বিজ্ঞানী কেনসো সোই। অণুর দর্পণ-প্রতিচ্ছবি রূপ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হয়েছে নিউইয়র্ক। অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রা, পরিবেশ ও শাসন—পাঁচ সূচকে মূল্যায়ন করা হয়েছে শহরগুলোকে।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আজ ঘোষণা হবে। সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পোপ লিও, ফ্রান্সেসকা আলবানিজ, আন্তর্জাতিক আদালত, সুদানের স্বেচ্ছাসেবক ও সিপিজে।
মালয়েশিয়া থেকে চলতি বছর ১০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো রোহিঙ্গা ফেরত যায়নি বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। মিন অং হ্লাইংয়ের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করবেন তিনি।
