১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকার ঐতিহ্যবাহী ‘ঝলমল সিনেমা হল’সহ অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মধ্যরাতে লাগা এই আগুনে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম ও বিভিন্ন দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সোয়া দুইটার দিকে পৌর শহরের এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই গৌরীপুরের প্রাচীন ওই সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং সংলগ্ন দোকানগুলোতে তা দ্রুত গ্রাস করে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ব্যবসায়ীরা তাঁদের দোকান থেকে কোনো মালামালই নিরাপদে সরিয়ে আনতে পারেননি।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের দীর্ঘ দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলের পাশাপাশি এর আশপাশের একটি এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশনের দোকান ও পুরোনো কাপড়ের দোকানসহ প্রায় ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশেই থাকা এলপিজি সিলিন্ডারের গুদাম থেকে গ্যাস লিকেজ বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, একটি পুরোনো জমিদার বাড়িতে গড়ে ওঠা ঝলমল সিনেমা হলটি দীর্ঘদিন ধরে গৌরীপুরবাসীর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এই আকস্মিক অগ্নিকাণ্ডে এলাকার মানুষের দীর্ঘদিনের স্মৃতির কেন্দ্রবিন্দু যেমন পুড়ে গেছে, তেমনি নিঃস্ব হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।
রাজধানীতে পিংক বাসের ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে পড়ার ঘটনায় বাসচালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। রাজধানীর জাতীয় সংবাদ।
দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু। এর মাঝেই ঢাকাসহ দেশের আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সিরাজগঞ্জে কমলা ৫৫০, মাল্টা ৫০০ ও আপেল ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে ফল।
ডিপি ওয়ার্ল্ড ইজারা নিয়ে উত্তেজনার মধ্যেই চট্টগ্রাম বন্দরের তথ্য ও ছবি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
প্রতি কেজি মাল্টার আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা হলেও শুল্ক-কর দিতে হচ্ছে প্রায় ১০৭ টাকা। মোট শুল্ক-করভার ১২১.৭৮ শতাংশ, যা ১৪৬টি গাড়ির চেয়েও বেশি।
পিরোজপুরের বেকুটিয়া অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারের সুরক্ষায় বসানো লোহার পাইপ কাটার সময় ১০ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রলার ও পাইপ কাটার সরঞ্জাম।
রংপুরে মাউশির আঞ্চলিক কার্যালয় থেকে চার বস্তা সরকারি নথি সরানোর সময় অটোরিকশাসহ সেগুলো আটক করেছেন স্থানীয়রা। দুদকের অভিযানের ছয় দিনের মাথায় ঘটনায় উঠেছে নানা প্রশ্ন।
