রাজনীতি

দেশকে অস্থির করতে পতিত দোসররা কাজ করছে: রিজভী

ঢাকা: একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করতে ‘পতিত দোসররা’ নানা ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগাম সচেতনতা ও কার্যকর উদ্যোগ নেওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার আহ্বান জানান। তাঁর ভাষ্য, এতে এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়া ঠেকানো সম্ভব হবে।

রিজভী আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য ফি নেওয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার এবং কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারকে বিপাকে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসী কীভাবে পালিয়ে যেতে পারে—এ নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তিনি বলেন।

Related News

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সিগারেট কোম্পানি পরিচালনার অভিযোগ রাশেদ খাঁনের

‘তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো’র নাম পরিবর্তন করে ‘জেনুইন লিফ টোব্যাকো’ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিষ্ঠানটির নেপথ্যে রয়েছেন বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন। অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির এমডি।

বাংলাদেশ স্টাডিজ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে শফিকুর রহমান

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিন দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারের দাবিতে বাংলাবান্ধা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।

বহিষ্কারের পর বিএনপি নেতা সাগরের স্ট্যাটাস, ‘আলহামদুলিল্লাহ’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরে ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেন তিনি।

তৃণমূল থেকে উঠে আসা আলোকিত নারী নেতৃত্বের প্রতীক আফরোজা বেগম জলি

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলির সংগ্রাম ও রাজনৈতিক জীবনের বিশেষ প্রতিবেদন।

ভিপি নুরের নাম ভাঙিয়ে ৫ লাখ টাকা দাবির অডিও ভাইরাল

ভিপি নুরের নির্দেশের কথা বলে ৫ লাখ টাকা দাবির অডিও ভাইরাল হওয়ায় লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদ সভাপতি ফারুক হোসেনকে বহিষ্কার ও আটক করেছে পুলিশ।

মাল্টা, পোলাওয়ের চাল ও ডিমের দাম বৃদ্ধিতে অসাধু সিন্ডিকেট দায়ী: নাহিদ ইসলাম

মাল্টা, পোলাওয়ের চাল ও ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ার জন্য অসাধু সিন্ডিকেটকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আফরোজা বেগম জলির অভিনন্দন।স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।

Search