সারাদেশ

‎খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ‎

ছবি : নিজস্ব প্রতিনিধি

‎কন্যাশিশুর অধিকার, শিক্ষা, সুস্বাস্থ্য ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান
‎
খুলনা প্রতিনিধি

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে খুলনায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
‎রোববার খুলনার কুয়েট আইটি পার্ক অডিটোরিয়ামে অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ রাইটস অ্যান্ড পার্টিসিপেশন ফোরাম (AYRPF)-এর আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজে মেয়েদের সমান মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিজের প্রোগ্রাম হেড ফারিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) এস এম বদিউজ্জামান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকী। এ ছাড়া রেকা ইয়াসমিন (DRMP), ব্র্যাকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
‎প্রধান আলোচক ফারিদা বেগম তাঁর বক্তব্যে বলেন, কন্যাশিশুর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা জরুরি। একই সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে কন্যাশিশুদের মতামত ও পছন্দকে গুরুত্ব দিতে হবে।
‎তিনি আরও বলেন, মেয়েদের নিজেদের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। এতে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং নিজেদের যোগ্যতা ও সক্ষমতা বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।
‎অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং নাগরিক সমাজের সংগঠনের (সিএসও) প্রতিনিধিরা অংশ নেন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ রাইটস অ্যান্ড পার্টিসিপেশন ফোরামের (AYRPF) চেয়ারম্যান আফিয়া খাতুন কাকলী। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
‎শিক্ষা, স্বাস্থ্য ও আয়বর্ধক কার্যক্রমে আর্থিক সহায়তা অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশে রানাগাতি সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আটজনকে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা এবং আয়বর্ধক কার্যক্রম পরিচালনার জন্য মোট এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এ ছাড়া খুলনা বিভাগীয় পরিবেশ রক্ষা ফোরামের পক্ষ থেকে চারটি সংগঠনকে মোট ছয় লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এসব সহায়তা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আয়বর্ধনমূলক উদ্যোগকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
‎আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান কন্যাশিশুর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা এবং পরিবার ও সমাজে মেয়েদের সমান মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে। কন্যাশিশুর সম্ভাবনা বিকাশ ও বৈষম্যহীন সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Related News

সাংবাদিক আমির খসরু আর নেই

বের সদস্য ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই।

নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন

মৌলভীবাজারে স্কাউট ভবনে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলামের শতবর্ষ উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত।

পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর ঠিক শেষ মুহূর্তে বাতিল ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা। প্রতিবাদে ঢাকার রাজপথ অবরোধ প্রসেস পরীক্ষার্থীদের।

কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত দুই

কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

Search