সাংবাদিক আমির খসরু: এক নির্লোভ কলমের নীরব প্রস্থান- রোটারিয়ান এম নাজমুল হাসান
বরেণ্য সাংবাদিক আমির খসরুর প্রয়াণে শোক জানিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের লেখা বিশেষ স্মৃতিচারণ ও শ্রদ্ধালেখ্য।
মো: জিয়াউদ্দিন বাবু
দীর্ঘদিন ধরে পলাতক থাকা বরিশালের বাকেরগঞ্জ থানার ক্লুলেস হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাসান সিকদার (৩৭) ও মোঃ রাসেল সিকদার (৩০)‘গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-৩, মগবাজার, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল।
১০ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর বেলা ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে হাসান সিকদার’কে এবং হাতিরঝিল থানা এলাকা হতে রাসেল সিকদার’কে গ্রেপ্তার করা হয়। তারা উভয়ই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার উত্তর নলুয়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত হাসান সিকদারের পিতা- গঞ্জে আলী সিকদার এবং রাসেল সিকদারের পিতা- মোঃ সবুজ সিকদার।
তাদের বিরুদ্ধে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় ক্লুলেস হত্যা মামলায় সাজা গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, যা বিশেষ দায়রা মামলা নং-১৪৩/১৬, বাকেরগঞ্জ থানার মামলা নং-১৬ এবং জিআর নং-৩৭/১৩, ধারা- ৩০২/২০১, পেনাল কোড, ১৮৬০।
মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিদ্বয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আর ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই মামলার অপর ধারায় ৫ বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন।
আসামিদ্বয় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় তাদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-৩, মগবাজার, ঢাকা এর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হাসান সিকদার এবং রাসেল সিকদার’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যথাক্রমে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় এবং হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।
বরেণ্য সাংবাদিক আমির খসরুর প্রয়াণে শোক জানিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের লেখা বিশেষ স্মৃতিচারণ ও শ্রদ্ধালেখ্য।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্য সেশনে অশুল্ক বাধা নিরসন, অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার, নেপাল-ভুটান ট্রানজিট ও এলডিসি সুবিধা নিয়ে বিশেষ সম্পাদকীয়।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছর মেয়াদি চুক্তি, ফ্রি ট্রেড জোন ও রেল ডিপো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের বিশেষ বিশ্লেষণ।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সিন্ডিকেট প্রতিরোধ, চাল-তেল-ডিমের দাম নিয়ন্ত্রণ, প্রতিযোগিতা কমিশন ও ডিলার নিয়োগে স্বচ্ছতার তাগিদ নিয়ে বিশেষ সম্পাদকীয়।
থাইল্যান্ডে আয়োজিত আইএমএফ-বিশ্বব্যাংক বার্ষিক সভায় ‘রিপোর্টার্স ২৪’-এর প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
বিশেষ কমিটির বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, তফসিলে অন্তর্ভুক্তি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে বিস্তারিত পর্যালোচনা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী হয়রানি, লাগেজ চুরি ও ট্রলি সংকট বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন দৈনিক শব্দমিছিলের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহাবুদ্দিন। ৪৭ সদস্যের কাফেলা আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবে।
