সারাদেশ

সাংবাদিক আমির খসরু আর নেই

ছবি : নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক।

অবশেষে চলেই গেলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য, ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি, মেধাবী ও খ্যাতিমান সিনিয়র সাংবাদিক আমির খসরু।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমির খসরুর মৃত্যুতে সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মরদেহ লালমাটিয়ার বি ব্লকের নিজ বাসায় আনা হয়েছে। আগামীকাল লালমাটিয়া মসজিদে, জাতীয় প্রেস ক্লাবে ও রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কর্মজীবনে তিনি দৈনিক সংবাদ, ইত্তেফাক ও চ্যানেল আইয়ের ডাকসাইটে কূটনৈতিক রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দৈনিক শব্দমিছিল পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Related News

নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে সমাধিতে শ্রদ্ধা, দোয়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন

মৌলভীবাজারে স্কাউট ভবনে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলামের শতবর্ষ উপলক্ষে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠিত।

পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়ক অবরোধ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর ঠিক শেষ মুহূর্তে বাতিল ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা। প্রতিবাদে ঢাকার রাজপথ অবরোধ প্রসেস পরীক্ষার্থীদের।

কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত দুই

কিশোরগঞ্জের হোসেনপুরে মেসার্স মায়ের দোয়া ব্রিকসে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা।

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ সুনিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ সময়েও চূড়ান্ত রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। বিশেষ সংবাদ।

ডিসেম্বর ঘিরে আ.লীগের নিষিদ্ধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান

ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড বা অপতৎপরতা চালানোর চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

১৭ অক্টোবর খোলা থাকবে সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ১৭ অক্টোবর শনিবার সরকারি ও বেসরকারি অফিস খোলা থাকবে।

Search