সম্পাদকীয়

সাংবাদিক আমির খসরু: এক নির্লোভ কলমের নীরব প্রস্থান- রোটারিয়ান এম নাজমুল হাসান

অবশেষে চলেই গেলেন প্রিয় সহযোদ্ধা, জাতীয় প্রেস ক্লাব সদস্য, ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি, মেধাবী ও খ্যাতিমান সিনিয়র সাংবাদিক আমির খসরু। আজ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমির খসরুর এই আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাভিভূত। সংবাদটি শোনার পর থেকে বারবার তাঁর সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ছে।

আমির খসরু শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক ও চ্যানেল আইয়ে তিনি কূটনৈতিক রিপোর্টার হিসেবে যে দক্ষতা, সততা ও গভীর বিশ্লেষণের স্বাক্ষর রেখেছেন, তা আজকের সাংবাদিকতায় বিরল। ভয়েস অব আমেরিকার প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছিলেন।

আজ যখন সাংবাদিকতা অনেকটাই বাণিজ্যিক প্রতিযোগিতায় আবদ্ধ, তখন আমির খসরুর মতো নির্লোভ, সদালাপী ও প্রজ্ঞাবান মানুষের চলে যাওয়া অপূরণীয় শূন্যতা তৈরি করলো। তিনি ছিলেন তরুণ সাংবাদিকদের জন্য এক নীরব শিক্ষক।

মরহুমের মরদেহ বর্তমানে লালমাটিয়ার বি ব্লকের নিজ বাসায় রাখা হয়েছে। আগামীকাল লালমাটিয়া মসজিদে, জাতীয় প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Related News

বাণিজ্য ভারসাম্য, অশুল্ক বাধা অপসারণ ও আঞ্চলিক যোগাযোগে নতুন সম্ভাবনা। রোটারিয়ান এম নাজমুল হাসান

নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্য সেশনে অশুল্ক বাধা নিরসন, অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার, নেপাল-ভুটান ট্রানজিট ও এলডিসি সুবিধা নিয়ে বিশেষ সম্পাদকীয়।

চট্টগ্রাম বন্দর ও ডিপি ওয়ার্ল্ড চুক্তি; ব্লু ইকোনমির নতুন দিগন্ত : রোটারিয়ান এম. নাজমুল হাসান

নিউমুরিং কনটেইনার টার্মিনাল আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছর মেয়াদি চুক্তি, ফ্রি ট্রেড জোন ও রেল ডিপো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের বিশেষ বিশ্লেষণ।

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি দমনে চাই কঠোর নির্দেশনা : রোটারিয়ান এম. নাজমুল হাসান

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সিন্ডিকেট প্রতিরোধ, চাল-তেল-ডিমের দাম নিয়ন্ত্রণ, প্রতিযোগিতা কমিশন ও ডিলার নিয়োগে স্বচ্ছতার তাগিদ নিয়ে বিশেষ সম্পাদকীয়।

IMF-World Bank বার্ষিক সভার জন্য আমন্ত্রণ পেলেন রোটারিয়ান এম নাজমুল হাসান

থাইল্যান্ডে আয়োজিত আইএমএফ-বিশ্বব্যাংক বার্ষিক সভায় ‘রিপোর্টার্স ২৪’-এর প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও তফসিলে অন্তর্ভুক্তির প্রস্তাব : রোটারিয়ান এম. নাজমুল হাসান

বিশেষ কমিটির বৈঠকে জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, তফসিলে অন্তর্ভুক্তি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে বিস্তারিত পর্যালোচনা।

বিমানবন্দরে লাগেজ চুরি: প্রবাসী হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ চাই*- রোটারিয়ান এম নাজমুল হাসান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী হয়রানি, লাগেজ চুরি ও ট্রলি সংকট বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

দৈনিক শব্দমিছিলের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহাবুদ্দিন ৪৭ সদস্যের কাফেলাসহ ওমরাহ পালনে সৌদি আরবে

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছেছেন দৈনিক শব্দমিছিলের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহাবুদ্দিন। ৪৭ সদস্যের কাফেলা আগামী ১৭ অক্টোবর দেশে ফিরবে।

কারাগারে নির্যাতনের গুজব ও বাস্তবতা: স্পিকারের বক্তব্যই সত্য- রোটারিয়ান এম নাজমুল হাসান।

কারাবন্দি সাবেক এমপিদের নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন বলে স্পিকারের বক্তব্যকে সত্য হিসেবে তুলে ধরলেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

Search