রাজনীতি

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জ: ইসলামী চিন্তাবিদ ও আলেম মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। সাক্ষাৎকালে দেশের সামগ্রিক পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, উন্নয়নে ইসলামী মূল্যবোধের ভূমিকা এবং সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় আলেমসমাজের করণীয় নিয়ে আলোচনা হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আব্বাসী মঞ্জিলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মো. রাশেদ খান ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ড. এনায়েতুল্লাহ আব্বাসীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। পাশাপাশি সরকার পরিচালনায় তাঁর সহযোগিতা কামনা করেন।

রাশেদ খান বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে ড. এনায়েতুল্লাহ আব্বাসীসহ আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁদের অবদান ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে দেশের আলেমসমাজের ঐতিহাসিকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ইসলামী আদর্শ ও মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে মো. রাশেদ খান ‘বিএনপি সরকারের প্রথম ১৮০ দিন’ শীর্ষক একটি বই ড. এনায়েতুল্লাহ আব্বাসীর হাতে তুলে দেন।

অন্যদিকে, ড. এনায়েতুল্লাহ আব্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন ইসলামী ও জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁরা আলেম-ওলামা ও ইসলামপন্থি জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। দেশের ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী ঐতিহ্য সংরক্ষণে তাঁদের ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।

ড. আব্বাসী আশা প্রকাশ করেন, বিএনপি সরকার ইসলামী মূল্যবোধবিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না এবং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেম-ওলামাদের পরামর্শকে গুরুত্ব দেবে।

এ সময় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সাক্ষাৎ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামায়ে কেরামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related News

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলা গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। রোববার গোপালগঞ্জে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন ব্যয় তিনগুণ, অভিযোগ মামুনুল হকের

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা বন্ধ এবং তৈরি পোশাকশিল্পের উৎপাদন ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে বলে অভিযোগ করেছেন মামুনুল হক। গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানান তিনি।

জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ

উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ৫০-৬০ জন যুবক এ ঘটনা ঘটান।

মিষ্টির শূন্য আসনে বিএনপির এক ডজনের বেশি নেত্রী আলোচনায়

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির এক ডজনের বেশি নেত্রী মনোনয়নপ্রত্যাশী। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি।

দুর্গাপূজায় পূজামণ্ডপে পাহারা ও নজরদারির আহ্বান রিজভীর

দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে আসন্ন দুর্গাপূজায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির রুহুল কবির রিজভী। পূজামণ্ডপে পাহারা ও নজরদারির পরামর্শ দিয়েছেন তিনি।

এমপির ছেলে-মেয়ে ডিলার পেয়েছে, বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে’

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের সুবিধা পাওয়ার অভিযোগ তুলে সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। রাষ্ট্রীয় সুবিধা বণ্টনে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Search