‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান
বিএনপির সংসদীয় দলের সভায় চাঁদাবাজি, দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দিয়েছেন তিনি।
জাতীয়: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম সোমবার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।
সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
কর্মসূচিকে কেন্দ্র করে প্রতারণা এড়াতে বিশেষ সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্যামিলি কার্ডের জন্য কোনো অর্থ লেনদেনের প্রয়োজন নেই। তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা দাবি করলে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া তথ্য সংগ্রহের সময় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের যেন বাদ না দেওয়া হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সরকার।
পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য যাচাইয়ের মাধ্যমে সহায়তার অগ্রাধিকার নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। তাই তথ্য সংগ্রহের সময় নাগরিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিএনপির সংসদীয় দলের সভায় চাঁদাবাজি, দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দিয়েছেন তিনি।
আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সময় নয়জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নানক, তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, দ্রুত তদন্ত ও কার্যকর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই আন্দোলনের সময় মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
মিরপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে শিক্ষার্থী সিয়াম ব্যাপারীর ডান চোখ নষ্ট হওয়ার মামলায় সাবেক ডিআইজি মো. হামিদুল আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ডিবি। পল্লবী থানায় দুটি মামলা প্রক্রিয়াধীন।
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইন নিবন্ধন, প্রোফাইল হালনাগাদ ও কাগজপত্র আপলোড করতে হবে। যাচাই শেষে নির্ধারিত কক্ষ থেকে কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
