রাজনীতি

জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন ব্যয় তিনগুণ, অভিযোগ মামুনুল হকের

সিলেট: দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে একের পর এক শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বাড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাঁর দাবি, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাকশিল্পে উৎপাদন ব্যয় প্রায় তিনগুণ বেড়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ২টায় সিলেটের জকিগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, দেশে জ্বালানি সংকটের কারণে উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্প খাত মারাত্মক চাপে পড়েছে। একের পর এক শিল্পকারখানা বন্ধ হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে একসময় ভয়াবহ সংকট ও হাহাকার তৈরি হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্প। আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এ খাতের উদ্যোক্তাদের টিকে থাকতে হয়। কিন্তু গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সংকটে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে উৎপাদনের পরিমাণ কমছে। ফলে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পাচ্ছে।

সরকারের সমালোচনা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির অভিযোগ করেন, বিদেশি বাণিজ্য ও রপ্তানিমুখী শিল্পের ক্ষতি হচ্ছে। দেশে নজিরবিহীনভাবে দলীয়করণ করা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে। তেলের দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষকে জিম্মি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জুলাই সনদ ও রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে মামুনুল হক বলেন, ছলচাতুরী করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল না শুধু এক দলের পরিবর্তে অন্য দলকে ক্ষমতায় বসানো। আন্দোলনে শহীদদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জনে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার জরুরি।

গণভোটের রায় প্রসঙ্গে তিনি বলেন, একই দিনে একই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফলও ঘোষণা করা হয়েছে। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের কাছে ‘হ্যাঁ’ ভোট চেয়ে যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “বাঙালির একটা নিয়ম আছে—ধরে ধরে ধরে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না।”

সমাবেশে আগামী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের নাম ঘোষণা করেন মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মোস্তফা আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলী আফসার জিহাদির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল কারীম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা আতা উল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিনুল হাসান এবং সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ সময় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related News

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরিয়মের আত্মহত্যা প্ররোচনা মামলা গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন ঢাকার আদালত।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান মারা গেছেন

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। রোববার গোপালগঞ্জে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ

উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ৫০-৬০ জন যুবক এ ঘটনা ঘটান।

মিষ্টির শূন্য আসনে বিএনপির এক ডজনের বেশি নেত্রী আলোচনায়

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির এক ডজনের বেশি নেত্রী মনোনয়নপ্রত্যাশী। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি।

দুর্গাপূজায় পূজামণ্ডপে পাহারা ও নজরদারির আহ্বান রিজভীর

দুই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে আসন্ন দুর্গাপূজায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির রুহুল কবির রিজভী। পূজামণ্ডপে পাহারা ও নজরদারির পরামর্শ দিয়েছেন তিনি।

এমপির ছেলে-মেয়ে ডিলার পেয়েছে, বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে’

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের সুবিধা পাওয়ার অভিযোগ তুলে সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। রাষ্ট্রীয় সুবিধা বণ্টনে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Search