সারাদেশ

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল আটক

ছবি : নিজস্ব প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মোটরসাইকেলটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ ঝালংগী বিওপির বিশেষ টহলদল চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝালংগী পাকা রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা এবং সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)

Related News

নাটোরে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটক, পুরস্কৃত ২ পুলিশ কর্মকর্তা

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ম্যাকবুক উদ্ধার করে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হাতে তুলে দিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন আইজিপি।

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শরতের আকাশে ভেসে উঠল কাঞ্চনজঙ্ঘা, তেঁতুলিয়ায় পর্যটকদের উপচে পড়া ভিড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যালোকে দেখা মিলছে সোনালি আভার। জাতীয় ও ভ্রমণ সংবাদ।

নির্ধারিত সময়ের আগেই খালি হলো সাজেক, পূজার মুখে উদ্বেগে পর্যটন ব্যবসায়ীরা

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশনার এক দিন আগেই ১,১৪১ জন পর্যটক সাজেক ছেড়েছেন। নিরাপত্তা উদ্বেগে আপাতত সাজেক ভ্রমণ বন্ধ। পার্বত্য সংবাদ।

কুমিল্লায় প্রাতঃভ্রমণে বের হয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ফজরের নামাজ শেষে হাঁটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম নিহত হয়েছেন। দুর্ঘটনা সংবাদ।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পর্যটক এক্সপ্রেসে বসলো সিসিটিভি ক্যামেরা

ঢাকা-কক্সবাজার রুটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও যাত্রী আহত হওয়া ঠেকাতে পর্যটক এক্সপ্রেসে পরীক্ষামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে বাংলাদেশ রেলওয়ে।

সুন্দরবনে জিয়া বাহিনীর হাতে ৩ জেলে অপহৃত, দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাদুড়ঝুলি খালে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনী। দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি।

ফুলবাড়ীয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।

Search