সচিবালয়ে দুপুর ১২টার আগে দর্শনার্থী প্রবেশ নিষেধ, নির্দিষ্ট হলো পাসের কোটা
সচিবালয়ে নিরাপত্তা জোরদারে দুপুর ১২টার আগে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ও মন্ত্রী-সচিবদের জন্য দর্শনার্থী পাসের সীমা বেঁধে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় সংবাদ।
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের টার্মিনালে পৌঁছানোর পর কিছু প্রবাসী বাংলাদেশি তাঁকে লক্ষ্য করে নানা ধরনের স্লোগান দেন ও ক্ষোভ প্রকাশ করেন।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করেন ড. ইউনূস।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেএফকে বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে বিমান থেকে নামার পর হুইলচেয়ারে করে বের হওয়ার সময় সেখানে উপস্থিত কয়েকজন প্রবাসী বাংলাদেশি ড. ইউনূসকে ঘিরে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, সেখানে উপস্থিত ব্যক্তিরা তাঁকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’ (আপনি সন্ত্রাসী), ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ (আপনি বাংলাদেশিদের হত্যা করেছেন), ‘গো ব্যাক’ (ফিরে যান), ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ (আপনি গণতন্ত্র ধ্বংস করেছেন) এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’ (আপনি হাজার হাজার পুলিশ হত্যা করেছেন)-সহ নানা আপত্তিকর মন্তব্য ও কড়া স্লোগান দিচ্ছেন।
হৈচৈ ও হট্টগোল শুরু হলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসেন এবং তাঁকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ড. ইউনূস এবং তাঁর সঙ্গে থাকা প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ দ্রত বিমানবন্দরের ভেতরের নির্ধারিত স্থানে প্রবেশ করেন। তবে এই ঘটনার পেছনে যুক্ত থাকা প্রবাসীদের দলীয় বা রাজনৈতিক পরিচয় কিংবা ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে ড. ইউনূস বা তাঁর প্রতিনিধি দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
সচিবালয়ে নিরাপত্তা জোরদারে দুপুর ১২টার আগে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ও মন্ত্রী-সচিবদের জন্য দর্শনার্থী পাসের সীমা বেঁধে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় সংবাদ।
সচিবালয়ের নিরাপত্তা জোরদারে এমপিদের গাড়িতে কেবল চালক ও ব্যক্তিগত কর্মকর্তা ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংবাদ।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদীয় গণতন্ত্র জোরদারে বিরোধী দলকে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের আহ্বান জানিয়েছেন। জাতীয় সংবাদ।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিটি পরিবারকে প্রস্তুত থাকার এবং স্বেচ্ছাসেবক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। জাতীয় সংবাদ।
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। জাতীয় সংবাদ।
মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও নিহতদের সহায়তা এবং পরবর্তীতে পুনর্গঠন কাজে প্রবাসীদের নতুন কর্মসংস্থান নিয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। জাতীয় সংবাদ।
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আইনি জটিলতা ও বিরোধ দ্রুত নিরসনে বিশেষ আদালত গঠনের রূপরেখা খসড়া পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জাতীয় সংবাদ।
বিএনপির সংসদীয় দলের সভায় চাঁদাবাজি, দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গাপূজায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দিয়েছেন তিনি।
