নির্ধারিত সময়ের আগেই খালি হলো সাজেক, পূজার মুখে উদ্বেগে পর্যটন ব্যবসায়ীরা
রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশনার এক দিন আগেই ১,১৪১ জন পর্যটক সাজেক ছেড়েছেন। নিরাপত্তা উদ্বেগে আপাতত সাজেক ভ্রমণ বন্ধ। পার্বত্য সংবাদ।
চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি সোনার দোকানের শোকেসের ভেতরে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট দীর্ঘ বিশাল আকৃতির একটি অজগর সাপ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের সহায়তায় সাপটি নিরাপদে উদ্ধার করে মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন দোকানিরা।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারের ‘সন্ধ্যা জুয়েলার্স’ নামের একটি সোনার দোকানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও দোকান সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা বাজারের পাশেই রয়েছে একটি সংরক্ষিত বনাঞ্চল। স্থানীয়দের মতে, ওই বন থেকে প্রায়ই বন্যপ্রাণী ও অজগর সাপ বাজারে চলে আসে। ঘটনার দিন সোমবার রাতে হঠাৎ ‘সন্ধ্যা জুয়েলার্স’ দোকানের ভেতরে থাকা শোকেসের ওপর অজগরটিকে ঝুলতে দেখেন দোকানি ও উপস্থিত ক্রেতারা। আকস্মিক এত বড় সাপ দেখে শুরুতে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকানিরা ও স্থানীয় লোকজন অত্যন্ত সাহসিকতা ও কৌশলে সাপটিকে শোকেস থেকে নিচে নামিয়ে আনেন। পুরো ঘটনার ভিডিও ধারণ করে অনেকে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, “হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগরটি দেখে আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বাজারের সবার সহযোগিতায় এটিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং আজ মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের ডেকে তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, উদ্ধার করা অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট। মঙ্গলবার এটিকে নিরাপদে স্থানীয় রাম পাহাড়ের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বাজারের পাশেই সংরক্ষিত বনাঞ্চল থাকায় প্রায়ই খাবার বা আশ্রয়ের খোঁজে বন থেকে অজগর বাজারে চলে আসে। এর আগেও এই এলাকায় ছোট আকৃতির অজগর পাওয়ার ঘটনা ঘটেছে, তবে এবারই প্রথম এত বড় অর্থাৎ ১৪ ফুট দীর্ঘ অজগর পাওয়ার ঘটনা ঘটল।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশনার এক দিন আগেই ১,১৪১ জন পর্যটক সাজেক ছেড়েছেন। নিরাপত্তা উদ্বেগে আপাতত সাজেক ভ্রমণ বন্ধ। পার্বত্য সংবাদ।
কুমিল্লার দাউদকান্দিতে ফজরের নামাজ শেষে হাঁটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম নিহত হয়েছেন। দুর্ঘটনা সংবাদ।
ঢাকা-কক্সবাজার রুটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও যাত্রী আহত হওয়া ঠেকাতে পর্যটক এক্সপ্রেসে পরীক্ষামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে বাংলাদেশ রেলওয়ে।
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বাদুড়ঝুলি খালে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনী। দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।
নরসিংদীর মাধবদীতে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে রেহানা বেগমকে হত্যার অভিযোগ স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। অপরাধ সংবাদ।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংবাদ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযানে ১০ বছর ধরে ৯ কোটি টাকার ক্যাথল্যাব বন্ধ রেখে পুরো বিল পরিশোধের সত্যতা মিলেছে। অপরাধ ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ।
