জাতীয়

দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী

দেশে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি প্রসারে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, শিশু একাডেমি এমন একটি প্রতিষ্ঠান যা শিশুদের ভবিষ্যৎ গঠনের পথরেখা নির্ধারণ করে। দেশের শিশুরা কীভাবে গড়ে উঠবে এবং তাদের জীবন গঠনে সরকার কী ভাবছে তারই প্রতিফলন ঘটে এ প্রতিষ্ঠানে।

শিশুদের মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবার, প্রকৃতি, পরিবেশ, পশুপাখি ও কীটপতঙ্গের প্রতি অনুভূতিশীল হতে হবে। প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক একজন মানুষ এবং তিনি জলবায়ু, পরিবেশ ও প্রাণিসম্পদ রক্ষায় প্রতিটি উন্নয়ন প্রকল্পে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নারীর ক্ষমতায়ন ও ছেলে-মেয়ের সমঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, তাঁর ছেলে ও মেয়ে দুজনকেই উচ্চশিক্ষার জন্য সমান সুযোগ দেওয়া হয়েছে এবং সম্পত্তিতেও তাদের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। পরিবার থেকেই ছেলে-মেয়ের মধ্যে বিভেদ না করার চর্চা শুরু করার আহ্বান জানান তিনি।

শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতি চর্চার গুরুত্ব উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশজুড়ে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস-এ প্রায় ১ লাখ ৪৫ হাজার ছেলে-মেয়ে অংশ নিয়েছে, যার মধ্যে ৪৫ হাজারের বেশি মেয়ে। শুধু পড়াশোনা নয়, আর্ট, মিউজিক, থিয়েটার ও স্পোর্টসেও শিশুদের ভালো করতে হবে। একটি দেশের আসল শক্তি তার সফট পাওয়ার।

অর্থনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ নামের নতুন এক দিগন্ত উন্মোচন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের থিয়েটার, আর্ট, ফিল্মের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের তাঁতি, কামার, কুমারের মতো কারিগরদের জাতীয় অর্থনীতিতে যুক্ত ও সমর্থন দেওয়া হবে, যাতে প্রতিটি নাগরিক সমান সুযোগ পায়।

মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মোছাঃ আরজু আরা বেগম।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।

Related News

আলোকিত সমাজ গঠনে  খেলাধুলার ভূমিকা অপরিসীম বললেন ত্রাণমন্ত্রী।

লালমনিরহাটে ‘আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে খেলাধুলা ও সুস্থ মানসিকতার গুরুত্ব তুলে ধরলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

গণপূর্তের ১৫৫ নির্বাহী প্রকৌশলীর বদলি-পদায়ন হবে লটারিতে

বদলি বাণিজ্য বন্ধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণপূর্ত অধিদপ্তরের ১৫৫ নির্বাহী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী জাকারিয়া তাহের।

সচিবালয়ে দুপুর ১২টার আগে দর্শনার্থী প্রবেশ নিষেধ, নির্দিষ্ট হলো পাসের কোটা

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে দুপুর ১২টার আগে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ও মন্ত্রী-সচিবদের জন্য দর্শনার্থী পাসের সীমা বেঁধে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় সংবাদ।

এমপিদের গাড়িতে ড্রাইভার ও পিও ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

সচিবালয়ের নিরাপত্তা জোরদারে এমপিদের গাড়িতে কেবল চালক ও ব্যক্তিগত কর্মকর্তা ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংবাদ।

জবাবদিহিতা নিশ্চিতে বিরোধী দলকে ছায়াসভা গঠনের আহ্বান কায়সার কামালের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদীয় গণতন্ত্র জোরদারে বিরোধী দলকে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের আহ্বান জানিয়েছেন। জাতীয় সংবাদ।

প্রতিটি ঘরকে দুর্যোগ মোকাবিলার মূল কেন্দ্রবিন্দু করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিটি পরিবারকে প্রস্তুত থাকার এবং স্বেচ্ছাসেবক সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। জাতীয় সংবাদ।

ড. ইউনূসকে বিমানবন্দরে হেনস্তার চেষ্টায় আইনি ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। জাতীয় সংবাদ।

যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নতুন কর্মসংস্থান তৈরি হবে: নুরুল হক নুর

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও নিহতদের সহায়তা এবং পরবর্তীতে পুনর্গঠন কাজে প্রবাসীদের নতুন কর্মসংস্থান নিয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। জাতীয় সংবাদ।

Search